somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রগতি বিশ্বাস
জীবন ও সমাজ সম্পর্কে আমার ভাবনার ভিত্তি মূলত দর্শনশাস্ত্র, বিশেষত স্টোয়িক দর্শনের ওপর প্রতিষ্ঠিত। আমি বিশ্বাস করি, আত্মনিয়ন্ত্রণ, প্রজ্ঞা এবং চারিত্রিক দৃঢ়তাই একজন মানুষের প্রকৃত শক্তির উৎস। আমি একজন সেকুলার মানুষ—যিনি যুক্তি, মানবিকতা এবং বৈজ্ঞানিক

আমি কি দু’জন ভারতীয়র আচরণ দিয়ে পুরো ভারতকে বিচার করব?

০৯ ই মে, ২০২৫ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতিককালে একটি আন্তর্জাতিক কমিউনিটিতে যুক্ত হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগ হয়েছে। এই আন্তর্জাতিক কমিউনিটিতে ভারত এবং চীনের জনসংখ্যাগত আনুপাতিক কারণে অংশগ্রহণ বেশি। এই কমিউনিটিতে ভারত, চীন ছাড়াও পাকিস্তান, নেপাল, ইউক্রেন, রাশিয়া এবং ইউরোপের ২/১ জন যুক্ত হয়ে থাকেন।

সমস্যাটা হয়েছে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে। এই তিনটি দেশের মধ্যে ধর্মীয় কারণে দুটি ভাগে বিভক্তি রয়েছে। সেক্যুলার মানসিকতার কারণে ধর্মীয় পরিচয় আমার কাছে মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয়, যদিও সাংস্কৃতিক কারণে ধর্ম আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিক



এই ধর্মীয় পরিচয়টাই বড় বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়। উল্লিখিত কমিউনিটিতে যখন আমি কথা বলতে গেছি, তখন আমার কাছে আমার দেশ ও ধর্মীয় পরিচয় জানতে চাওয়া হয়েছে।

দেশ ও ধর্মীয় পরিচয় দেওয়ার ফলে প্রথম দুই দিন ভারতীয় মডারেটর আমাকে ও একজন পাকিস্তানিকে কথা বলতে দেননি।

তৃতীয় দিন আমাকে ভিডিও অন করার শর্তে মডারেটর কথা বলার সুযোগ দেন। কথার বিষয়বস্তুতে গুরুত্ব না দিয়ে, মাঝপথে একজন ভারতীয় অংশগ্রহণকারী আমাকে ইসলাম ধর্মাবলম্বী এবং বাংলাদেশি হওয়ায় সেই অনলাইন সভায় ইংরেজি ভাষার বদলে হিন্দিতে চরমভাবে গালিগালাজ করতে শুরু করে।



আমি স্বভাবগতভাবেই সেখানে আর কিছু না বলে অনলাইন মিটিংটি ত্যাগ করি। এখন প্রশ্ন হলো—এই মিটিংয়ের দুজন মানুষের আচরণ দিয়ে কি পুরো ভারতকে বিচার করব, তা বুঝে উঠতে পারছি না। তবে, এই মিটিংয়ের অভিজ্ঞতার কারণে ভারতের প্রতি আমার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেছে।

আমি বিভিন্ন প্ল্যাটফর্মে জাতীয়তা, ধর্মীয় পরিচয় ইত্যাদি আবেগতাড়িত পরিচয়ের ক্ষেত্রে সবসময় নিরপেক্ষ বক্তব্য দিয়ে এসেছি। সেই আমাকেই কিনা ধর্মীয় পরিচয়ের কারণে বর্ণবৈষম্যের শিকার হতে হলো?



পরে আমার মেয়ে আমাকে বলল—“বাবা, ভারত, যুক্তরাষ্ট্র, চীনসহ বেশ কিছু দেশ খুবই রেসিস্ট।” আমি অনলাইনে যাচাই করে দেখলাম, আমার মেয়ের কথাই পুরোপুরি সত্য।

এই সময়ে, যখন বিজ্ঞান জানে মানুষ কীভাবে পৃথিবীতে এসেছে, যখন মানুষ জানে সে কতটা ক্ষুদ্র, যখন মানুষ জানে এই ইউনিভার্সে প্রকৃতির কাছে মানুষ তো দূরের কথা, পৃথিবী নামক গ্রহটিই অতি অতি অতি নগণ্য—সেখানে একটা মানুষের ধর্ম বা গায়ের রঙ কীভাবে এতটা গুরুত্ব পায়, সেটা আমার বোধগম্য নয়।

সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০২৫ রাত ১০:৩৯
১১টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস একটি সুনিশ্চিত পথভ্রষ্ট ও জাহান্নামী দল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ৮:৫৮




সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতাম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে তাঁর পথ... ...বাকিটুকু পড়ুন

কেন বিচার পাওয়ার আগেই মৃত্যু হলো সাইকো সম্রাটের ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মার্চ, ২০২৬ রাত ১১:৩৪


সাভার থানা থেকে মাত্র একশো গজ দূরে, পাশে সরকারি কলেজ, দূরে সেনা ক্যাম্প, চারদিকে মানুষের ব্যস্ততা: এই পরিচিত পরিবেশের মাঝে একটা পরিত্যক্ত ভবন ছিল, যেখানে আলো পৌঁছাত না।... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×