রহিম সাহেব ল্যাপটপে ব্লগ পড়ছিলেন। স্মার্ট ফোনের ইনকামিং রিংটোন টা বেজে উঠতেই সচকিত হয়ে ফোনটা হাতে নিয়ে দেখলেন চন্দনের কল।চন্দন সম্পর্কে রহিম সাহেবের কাজীন হলেও দুজন একটা সময়ে খুব ক্লোজ ছিলেন।বয়সে দুজন খুব কাছাকাছি।ডিফারেন্স হয়তোবা একমাসেরও কম। মুক্তিযুদ্ধের সময়ে দুজনের বাবাই ঢাকায় চাকরী করতেন। একজন একটি ভাল হাইস্কুলের শিক্ষক আরেকজন কোন এক সরকারী অফিসের বড়সড় অফিসার। পাকসেনাদের অত্যাচারের ভয়ে দুটি পরিবারই ঢাকার পাট চুকিয়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলেন।আর তখন থেকেই চন্দন আর রহিমের বন্ধু থেকে মানিকজোড় হয়ে উঠা। সেসময় একজন বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ অন্যজন ডিগ্রী ১ম বর্ষ। বাড়ির দক্ষীন ঘরটা বাড়ীর এবয়সের ছেলেদের আড্ডা আর সময়কাটানোর জন্য নির্ধারিত হয়ে গেলো।এ ঘরের পারমানেন্ট মেম্বার হয়ে গেলো দুই বন্ধু। আস্তে আস্তে গ্রামের অন্য্যন যুবরাও এ ঘরের অমোঘ আকর্ষনে জড় হতে থাকলো। গ্রামের উঠতি বয়সের মেয়েরা খাল থেকে কলসি ভরার ছলে এ ঘরটির পাশের রাস্তাটি একটু বেশি বেশি ব্যবহার করা শুরু করলো। ঘরটির কাছাকাছি এসেই যেন ওদের হাসি আরো রংগীন হয়ে উঠতো আর বডি মুভমেন্ট ছলকে ছলকে জল পড়ার মত হয়ে উঠত।চন্দন আর রহিমর অনেক কিছু নিদেন পক্ষে একটু কাছে যেয়ে কথা বলা বা হাসি বিনিময়ের ইচ্ছা হলেও কোন উপায় ছিলোনা।কারন বড় বাড়ির ইজ্জত বলে কথা।এ বাড়ির ছেলেদের এসব করতে নেই।যৌবনের স্বাভাবিকতাকে দমিয়ে রাখাই হল আভিজাত্য। চন্দন আর রহিম আভিজাত্যের এ কারাগারে বন্দি।চলবে,,,
চন্দন নাকি ভালো আছে।(প্রথম অংশ)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১৮ রাত ১:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিজন দাদা, হারালে কোথায় ?

নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন
সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
সর্ব্বহারা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।