somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চন্দন নাকি ভালো আছে।শেষপর্ব)

১৩ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে রাতেই তারা ভারতের উদ্দে্শে রওনা হল। এিপুরার হাফানিয়া ক্যাম্পে পৌছলো পরদিন ভোর হওয়ার একটু আগে। পরদিন ট্রাকে আগরতলায়। সেখান থেকে ওরা বিভিন্ন যায়গায় ছড়িয়ে পড়লো। কেউ মেলাঘর,কেউ পালাটোনা বা অন্যকোন প্রশিক্ষন ক্যাম্পে। প্রশিক্ষনের দেড় দুই মাস পরে ওরা দেশে ফিরে এল। তবে আগের চন্দন আর রহিম হয়ে নয়। এদেশের স্বাধীনতার সৈনিক হিসাবে।ওদের কাধে স্টেনগান,এস এল আর,হাতে শক্তিশালী গ্রেনেড আর বুক ভরা স্বাধীনতার আগুন। তবে এবার চন্দন আর রহিম একই ক্যাম্পে-দুলালপুর ক্যাম্পে। পাক সেনাদের বুকে কাপুনি ধরান দুটি নাম হয়ে উঠলো চন্দন আর রহিম।দেশ ১৬তারিখ স্বাধীন হলেও তাদের এলাকা মুক্ত হল ২৩ ডিসেম্বর। আর্মস জমা দিয়ে দুবন্ধু চলে এলো নিজ নিজ কাজে।যোগাযোগ হতো কালেভদ্রে। তখনতো আর সেলফোন ছিলনা।
রহিম সাহেব ব্যাস্ত হলেন পড়াশোনায় আর চন্দন তার নতুন ব্যবসায়। সময় গড়িয়ে গেল।রহিম সাহেব পাশ করে সরকারি চাকরিতে ঢুকলেন আর চন্দনের ব্যবসাও ততদিনে বেশ ফুলেফেপে উঠেছে। চন্দন আর রহিম সাহেবের লাইফষ্টাইল তখন দু মেরুতে।চন্দনের মাসিক আয় তখন রহিম সাহেবের বেতনের প্রায় শতগুন।কোন কারন ছাড়াই দুজন মানসিকভাবে যোজন দুরে যাচ্ছিলেন প্রতিদিনই।
রহিম সাহেব বিয়ে করলেন।সেটেলড মেরেজ। চন্দনও বিয়ে করলো তার পছন্দের মেয়েটিকে।
রহিম সাহেবের ঘর আলো করে একটি কন্যা এলো। মেয়েটিকে দেখতে এলো চন্দন আর তার বউ নীলা। মেয়েটিকে বুকে নিযেই নীলা অঝোর ধারায় কান্নায় ভেংগে পড়লো।বাসার সবাই বেশ বিব্রত। চন্দন চুপ করে সোফায় বসে। একসময় একটুস্হীর হয়ে বল্লো-রহিম ভাই আল্লহ আপনাকে দিলো আপনার বন্ধুকে কেন বন্চিত করলো।আপনারাতো মানিকজোড় ।বলেই আবার কান্নায় ভেংগে পড়লো নীলা।পরে চন্দন আর রহিম বারান্দায় যেয়ে সিগারেট ধরিয়ে ধোয়ার রিং বানতে বানাতে চন্দন বললো-নীলার কিডনি খুবই খারাপ পর্যায়ে।কনসিভ করাটা
তার জন্য লাইফ থ্রেটেনিং। সে মুহুর্তে দুজনই আর কোন কথা না বলে সিগারেটের ধোয়ার রিং বানিয়ে শুন্যে ছুড়ছিল।এ ছাড়া আর কিইবা করার ছিল?
নীলাকে এখন সপ্তাহে দুবার ডায়ালেসিস করাতে হয়।চন্দন সারাদিন নীলার কাছে বসে থাকে। দু কোটি টাকা আলাদা করে রেখেছে চন্দন।স্কুল আর কলেজ বানাবে।সেখানে পড়বে খেলবে নীলা আর চন্দনের হাজারো সন্তানেরা। দুর আকাশে বসে নীলা আর চন্দন চেয়ে চেয়ে দেখবে ওদের হাজারো সন্তানদের...
চন্দন ফোন করলে রহিম সাহেব বলতে পারেন না-চন্দন কেমন আছিস? চন্দন কেমন আছে তা রহিম সাহেবের চেয়ে বেশি আর কে জানে?





সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৮ সকাল ১১:৩৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×