আমি কে?
এটাই আত্নউপলব্দির প্রথম প্রশ্ন।
মানুষ কতৃক সৃষ্ট সকল তও্বে দ্বারা আমরা একে ব্যাখ্যা করতে পারি। তবে এদের মধ্যে রয়েছে অনেক বিশাল পার্থক্য।
যেমন বৈজ্ঞানিক(তার মধ্যে আবার রয়েছে জীববিজ্ঞান,পদার্থ বিজ্ঞান বা রসায়ন বিজ্ঞান) মতে এর যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তার সাথে সামাজিক বিজ্ঞান বা অর্থনীতি বা পৌরনীতি বা নীতি বিজ্ঞান কোন মিল নেই।
এইসব গুরুগম্ভীর সঙ্গা অনেকেই জানেন। তাই আমি ঐ দিকে যাচ্ছি না।
“আমি কে” এই প্রশ্নের উওরে আসলে কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এই উপলব্দি যখন আসে তখন অধিকাংশ সাধারন মানুষ তা বিভিন্ন ধর্ম তও্ব দ্বারা ব্যাখ্যা করে। কিন্তু তারা ধর্ম তও্বের গভীর জ্ঞানে প্রবেশ না করেই সাধরন ভাবে ব্যাখ্যা দিয়ে এ বিষয় থেকে বের হতে চায়।
আসলে আমি এই প্রশ্নের উওর দিচ্ছিনা বরং এর প্রতিক্রিয়া বলতে চাচ্ছ্ আমার মতে এই প্রশ্নের উওর খুজতে মানুষের পৃথিবীতে আগমন। এইপ্রশ্নের উওরের তাড়নায় সে সৃষ্টি করেছে এই সমাজ, বিজ্ঞান, অর্থনীতি। এই প্রশ্নই মানুষকে তৈরী করেছে সৃষ্টির সেরা জীব হিসেবে। এখনও এই প্রশ্নের উওর মানুষ খুজছে তাইতো এখনও পৃথিবীতে নতুন কিছু সৃষ্টি হচ্ছে।
আত্নউপলব্দি একজন মানুষকে তার আকাঙ্খিক সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। কারন সে প্রতিটি মুহূর্ত নিজের মত চিন্তা করতে পারে। এই আত্নউপলব্দির বলেই মানুষ সৃষ্টি করে ভাল ও মন্দ নামক বিষেশনের যা থেকে সৃষ্টি হয়েছে বিবেকের।
বিশ্বের পরিবর্তনের অংশিদার সব বিখ্যাত মানুষের আত্নউপলব্দি ছিল দেখার মত। তাইতো তারা নতুন কিছু দিতে পেরেছেন পৃথিবীকে, দেশকে, সমাজকে এবং সবশেষে নিজেকে। তাই আত্নউপলব্দি এক মহান ও অনন্য মনুষ্যত্ব।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


