somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন আবিষ্কারক

০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিরাট এক সংবাদ সম্মেলনের আয়োজন চলছে। মহান একজন আবিষ্কারক আজ এখানে আসছেন।



এই মাএ আবিষ্কারক তার আসন গ্রহন করেছেন। সাংবাদিকরা তার সম্পর্কে তেমন কিছুই জানেন না। তাই তাদের মনে অনেক কৌতুহল। আমাদের মত দেশে এত বড় আবিষ্কারক আছেন তা তো তারা আগে শুনেননি।


প্রথমেই তাই পরিচয় পর্ব হয়ে যাক সাংবাদিকরা বলল। তিনি বললেন আচ্ছা ঠিক আছে।

সাং:আচ্ছা মহান বিজ্ঞানী আপনার নাম কি তা জানতে পারি?
আবি: প্রথমেই ভুল করেছেন আমি কোনো বিজ্ঞানী নই। আমি একজন আবিষ্কারক।
সাং: দুঃখিত, নাম টা প্লিজ।
আবি: দয়া করে বাংলা মধ্যে ইংরেজী বলবেন না শুনতে খারাপ লাগে। আর মনে করবেন না আমি ইংরেজী জানিনা।
সাং: আচ্ছা ঠিক আছে ।
আবি: কি ঠিক আছে আমি তো আমার নাম এখনও বলিনি তাহলে ঠিক থাকল কিভাবে?
সাং:ওহ, আপনার নাম বলা লাগবেনা আপনি কি আবিষ্কার করেছেন তাই বলুন।
আবি: (এবার হাসিমুখে) কি আবিষ্কার করেছি?? তা বলতেই তো এখানে আসা। না হলে কে এখানে আসে বলুন। কি অবস্থা এদেশে মানুষ থাকে? চারিদিকে এত ধুলাবালি,আবজর্না; আমাদের এমিরিকাতে কিন্তু এরকম হয়না। আর এদেশে এত মানুষ!! কিভাবে খায় কিভাবে পড়ে.......
সাং: ধন্যবাদ আপনি কি আবিষ্কার করেছেন তাই বলেন?
আবি: (এবার বিরক্ত মুখে) আরে ভাইয়ের এত ধৈর্য্য হারা হচ্ছেন কেন। বাংলাদেশীদের এই একটা দোষ অল্পতেই ধৈর্য্য হারা হয়ে যায়। এ সমস্যার কারনেই তো ক্রিকেটে এই অবস্থা। আরে বেটা টেস্ট খেলতে হয় ৫দিন নিয়ে; আর তারা ৩দিনই খেলা শেষ করে ফেলে। এই সমস্যা এখন দেখছি সবারই। আসলে ধৈর্য্য এমন একটা বিষয়........
সাং:আপনার কি ভাবে এটি আবিষ্কার করলেন তাই বলেন?
আবি: (আবার হাসিমুখে) এইতো আসছেন আসল কথায়। কি ভাবে আবিষ্কার করলাম এটি আসলে অনেক টেকনিক্যাল কথাবার্তা। আমি দেখেছি বাংলাদেশের মানুষ টেকটেকনিক্যাল কথাবার্তাকে অনেক ভয় পায়। তারা টেকনিক্যাল কথাবার্তা সব সময়ই এড়িয়ে যেতে চায়। আপনি ভাল একটি টেকনিক্যাল প্রশ্ন করেছেন এজন্য আপনাকে ধন্যবাদ।
সাং: ধন্যবাদ। উওরটা বলেন।
আবি: ও কি যেন বলছিলেন? ও আচ্ছা এই আবিষ্কারের পিছনে আসলে সবচেয়ে বেশি অবদান আমার বড়ভাইয়ের। উনার উৎসাহেই আমি এই আবিষ্কারের কাজে নিজেকে নিয়োজিত করতে পেরেছি। তবে উনার কাছ থেকেই আমি মূল কাজটা নিয়েছি।
সাং: আপনার বড় ভাইয়ের নাম টা বলুনতো।
আবি: ঐদেশে উনাকে ম্যাডম্যান(Mad Man)বলা হয়।উনি দুইবছর মানসিক হাসপাতালে ছিলেন। ঐ খানেই তিনি এই থিওরী টা আমাকে দিয়েছিলেন।আমি থাকতাম উনার পাশের কেবিনে। তার পরই আমি আবিষ্কারের নেশায় ঐখান থেকে পালিয়ে এলাম এইদেশে।
সাং:!!!!!! কি বলছেন এসব।
আবি: ও আর আমি আবিষ্কার করছি কিভাবে সামান্য হাত দিয়ে মশা মারতে হয়। মশা হাতের নাগালে এলেই তাকে একটা চড় আথবা সামান্য হাততালি দিবেন। দেখবেন তা সাথে সাথে মারা গেছে।(এখন মুখে বিজয়ীর একটা হাসি) আসলে এদেশের মানুষ মশা থেকে বাচতে মশার কয়েল আর মশারী ব্যবহার করে। তারা হাতে মশা মারতে প্রায় ভুলেই গিয়েছিল। আমি সেটাই আবি---ষ্কার করলাম।
সাং:?????????????? ওরে পালা !!!!!!!!!
(সমস্ত ঘটনা কল্পনা প্রসুত।)

৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×