এ পুরুষের অবাধ্য নীলের অন্তর্বাসে
তোমার অন্তর্বাসের মাঝখানে
আশ্রয় নিতে দারুণ উৎসাহী ।
যে তুমি জ্বালাও, জ্বালো ও ভাঙ্গো
অথচ, আশ্চর্য সে তুমি!
জ্বলো না স্বয়ং, নেভানোর মুরোদ নেই
আমাকে পোড়ানো নিঃসন্দে ছাই
তাবৎ গ্রহ প্রদক্ষিণ করে
জগতের সমীরণকে বিধ্বস্ত নোংরা করে তুলবে।
এ নোংরা জিনিসের অমোঘ শক্তির অভাবে
তোমার নিঃশ্বাস বন্ধ হবেই;
বিশ্বাস করো- এ আমার জীবনসেরা ধারণা
তারপর নতুন সৃষ্টি আমি
পুনর্বার আমাতেই শুদ্ধতার প্রয়োজন...
আলাউল হোসেন
০১৯১৫-৬৫৬৯৯৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


