somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুল ভার্নঃ সাইন্স ফিকশন লেখক নাকি ভবিষ্যত দ্রষ্টা

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




গল্পের নায়ক এমন একটি শহরে বাস করে যেখানে বহুতলের আকাশচুম্বি কাঁচ বেষ্টিত বাসভবন, দ্রুতগামী ইলেক্ট্রিক ট্রেইন, গ্যাস চালিত গাড়ি, মূহুর্তে হিসেব কষার জন্য ক্যালকুলেটর এবং এমন একটি যোগাযোগ ব্যবস্থা বা নেটওয়ার্ক যা সারা পৃথিবীকে গেথেছে একসুতোয়। এমন একটি সভ্যতা গড়ে উঠেছে যেখানে কলকব্জার যান্ত্রিক জীবন মানুষকে শিল্প-সংস্কৃতি থেকে নিয়ে গেছে অনেক দূরে। শত আরামে বাস করেও গল্পের নায়ক জীবনের মানে খোজে পায় না।
আমি যদি বলি গল্পটি কল্পবিজ্ঞান, আপনারা মুচকি হাসবেন। কারণ কল্পবিজ্ঞানের গল্প তাই যা বর্তমান বিজ্ঞানের দৃষ্টিতে সম্ভব হয়ে উঠেনি। উপরে বর্নিত সবইতো বর্তমান বিজ্ঞানের আলোয় হাতের মুটোয়।
কিন্তু আমি যদি বলি উপরের গল্পটির প্লট আজ থেকে প্রায় দেড়শ বছর পূর্বে লিখা যখন একটি সাধারণ রেডিও ছিলো কল্পবিজ্ঞান, তখন একটু ভ্যাবাচ্যাকা খাবেন বৈকি। হ্যা, উপরের গল্পটিতে যেসব ব্যবস্থার কথা বলা হয়েছে তা জুল ভার্ন Jules Verne ১৮৬৩সালে তাঁর একটি কল্পবিজ্ঞান গ্রন্থ Paris in the Twentieth Century এ বর্ননা করেছিলেন। গ্রন্থটি তিনি যখন প্রকাশে জন্য Pierre-Jules Hetzel এর কাছে নিয়ে যান তখন প্রকাশক মনে করেছিলেন এই গল্পটি নিতান্তই গাজাখুরি এবং তা প্রকাশ করলে জুল ভার্নের লেখনী দূর্নাম কুড়াবে, আকাশ ছোয়া খ্যাতি প্রাপ্ত জুল ভার্নের ক্যারিয়ারের জন্য তা হুমকি সরুপ। তাই Pierre-Jules Hetzel জুল ভার্নকে পরামর্শ দেন অন্ততঃ ২০বছর পরে গ্রন্থটি প্রকাশের জন্য।
জুল ভার্ন সেই গল্পের পান্ডুলিপি ঘরে অযত্নে ফেলে রাখেন, এবং একসময় সম্পূর্ন ভুলে যান।
দীর্ঘ সময় পরে তাঁরই বংশের এক দৌহিত্র পান্ডুলিপি খোজে পায় ১৯৮৯ সালে। বইটি প্রকাশ হয় ১৯৯৪সালে, এবং যথারীতি বেস্টসেলার। দেড়শ বছর আগে বর্তমান সময়ের অনেক প্রযুক্তির কথা নিখুঁত ভাবে বর্ননায় কল্পবিজ্ঞানের সমালোচকেরা নির্বাক হয়ে যান।

জুল ভার্ন একজন কল্পবিজ্ঞান সাহিত্যের লেখক। তার অসংখ্য বই আমাদের ছোটবেলার সঙ্গী। আজও এইসব বই পড়লে আলাদা মজা পাওয়া যায়। আশি দিনে বিশ্ব ভ্রমন, এ জার্নি টু দ্য সেন্টার অব দি আর্থ
বা পৃথিবীর অভ্যন্তরে, সাগর তলে ষাঠ হাজার মাইল ,চাঁদে প্রথম মানুষ ,রহস্যের দ্বীপ এই সব আমাদের অন্যরকম স্মৃতির কথা মনে করিয়ে দেয়।


জুল ভার্নের আরও কিছু কল্পবিজ্ঞানের প্রযুক্তির কথা বলবো যা ছিলো দেড়শ বছর আগের কল্পবিজ্ঞান আর বর্তমান সময়ের বাস্তব। ভেবে দেখুন একজন লেখকের কল্পনা শক্তি কতো প্রবল হতে পারে।

ইলেকট্রিক সাবমেরিনঃ



জুল ভার্ন তাঁর Twenty Thousand Leagues Under the Sea গ্রন্থে এসিড ব্যাটারিতে পানির নিচে চলা একটি জাহাজের কথা লিখেছিলেন যাতে করে ক্যাপ্টেন নিমো সাগর তলে ঘুরে বেড়াতেন, যা ছিলো শক্তিশালী এবং দ্রুতগামী।
ইস জুল ভার্ন আজ বেঁচে নেই, থাকলে আজ তিনি এ যুগের সাবমেরিন দেখে যেতেন।


সরাসরি খবর সম্প্রচারঃ



১৮৮৯ সালে জুল ভার্ন ২৮৮৯ সালের খবরের কাগজের কথা লিখেছিলেন, খবর কাগজে ছাপা হবে না, প্রতিদিন সকালে একজন প্রতিনিধি খবর পাঠ করবেন, এবং বিশ্বের যে কেউ চাইলেই তা শুনতে এবং দেখতে পারবে।
১৯২০ সাল পর্যন্ত তা সম্ভব ছিলো না। জুল ভার্ন তাঁর কাল্পনিক বর্ননা দেয়া প্রায় ৩০বছর পর প্রথম টেলিভিশন তৈরী হয় এবং ১৯৭৪সালে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের পদত্যাগের লক্ষ কোটি লোক লাইভ দেখতে পায়।





সৌর সেল চালিত মহাকাশ যানঃ



১৮৬৫সালে From the Earth to the Moon গ্রন্থে জুল ভার্ন সোলার সেল আছে এবং সৌর শক্তি চালিত কাল্পনিক মহাকাশযানের কথা লিখেছিলেন। আজ নাসা প্রেরিত সৌর শক্তি চালিত অনেক যান পৃথিবীর কক্ষপথে ঘুরছে এবং ভিন গ্রহে পাড়ি জমিয়েছে প্রানের সন্ধানে।


লুনার মডিউলস (Lunar Modules)ঃ



From the Earth to the Moon গল্পে জুল ভার্ন একটি যন্ত্রের কথা লিখেছিলেন যা চন্দ্রে যাত্রী বহনে ব্যবহৃত হবে যা বর্তমান লুনার মডিউলের সাথে পুরোপুরি মিলে যায়।


আকাশ লিখনঃ


২৮৮৯সালে আকাশে ধূয়ার/গ্যাসের সাহায্যে লিখন দ্বারা বিভিন্ন বিজ্ঞাপন আকাশে লিখা থাকবে যা হবে "atmospheric advertisements"। মেঘের মতো ভেসে বেড়ানো সেই অক্ষর/বাক্যগুলো দৃষ্টি গোচর হবে সবার। জুল ভার্নের কল্পনার সেই মেঘের লিখা আজ অতি সহজে ছোট এয়ার ক্রাফটের মাধ্যমে আকাশে লিখা যায়।


ভিডিও কনফারেন্সঃ



জুল ভার্ন তার গল্পে (In the Year 2889) ২৮৮৯সালে দূর-ছবি-কথোপকথনের এক প্রযুক্তির কথা উল্লেখ করেন, যেখানে এক বা একাধিক ব্যক্তি পৃথিবীর যেকোনো প্রান্তে বসে অন্য ব্যক্তির সাথে ছবি দেখে লাইভ কথা বলতে পারে যা বর্তমানে ইন্টারনেটের যুগে অতি সহজলভ্য ভিডিওকনফারেন্স নামে পরিচিত, স্কাইপ তো আমাদের সবার মাঝে জনপ্রিয়। ভেবে দেখুন দেড়শ বছর আগে স্কাইপের কথা কল্পনা করেছিলেন জুল ভার্ন যা তাঁর বইয়ে "phonotelephote" নামে বর্নিত।


Taser:



জুল ভার্ন তার Twenty Thousand Leagues Under the Sea গল্পে একটি অস্ত্রের কথা লিখেছিলেন যাতে বুলেটের পরিবর্তে বৈদ্যুতিক শক বের হবে এবং শত্রুকে ঘায়েল করবে, যা আজকের Taser,

স্পেইসশিপ থেকে প্যারাসুটের মাধ্যমে সমুদ্রে অবতরনঃ



From the Earth to the Moon গল্পে জুল ভার্ন চাঁদে ভ্রমন শেষে ফেরত যান পৃথিবীতে প্যারাসুটের মাধ্যমে সমুদ্রে অবতরন করবে এবং ভাসবে বলে কল্পনা করেন যা চিত্রে দেখানো বর্তমানের Mercury capsule, চন্দ্র ফেরত ক্যাপসুল যা প্যারাসুটের মাধ্যমে সমূদ্রে অবতরন করে এবং সেখানেই ভাসে।


আমি ছোটবেলা থেকেই সাইন্সফিকশন ভালোবাসি। অনেককেই দেখি সাইন্সফিকশন সম্পর্কে বিদ্রুপাত্মক মন্তব্য করতে। তাদের বলতে ইচ্ছে করে এই মাত্র একশ বছর আগেও রেডিও নামক যন্ত্রও সাইন্সফিকশন ছিলো। আমাদের জানতে হবে, Today's science fiction, tomorrow's way of life!


জুল ভার্ন সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুনঃ লিংক-১

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×