somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিডনি সম্পর্কিত ১০টি চমকপ্রদ তথ্য

২৭ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রতিটি মানুষের পাঁজর খাঁচা (Retroperitoneum) দ্বারা সুরক্ষিত অবস্থায় উভয় দিকে দুটি কিডনি আছে, ডান পাশের একটি এবং বাম পাশের আরেকটি। কিডনি আপনার রক্ত ​​থেকে বর্জ্য পদার্থসব ফিল্টার করে এবং এইসব বর্জ্য প্রস্রাব আকারে শরীর থেকে বের করে দেয়। কিডনি আপনার রক্ত ​এবং পানীয়ের ​সুষম ভারসাম্য বজায় রাখে, এবং অ্যাসিড ও ইলেক্ট্রোলাইট জাতীয় প্রয়োজনীয় উপাদান যেমন সোডিয়াম এবং পটাসিয়াম, গ্লুকোজ, এবং প্রোটিন শরীরের জন্য ধরে রাখে।
কিডনি সম্পর্কিত আরও কিছু মজাদার ব্যাপার পড়ুনঃ




১। প্রতিটি কিডনিতে প্রায় এক মিলিয়ন নেফ্রন(nephrons) থাকে যা আপনার রক্তের ক্ষুদ্র ফিল্টার হিসেবে কাজ করে। রক্ত ​​থেকে বর্জ্য পদার্থ প্রস্রাব আকারে বের করে দেয়।



২।কিডনি আপনার শরীরের যাবতীয় তরলের ভারসাম্য বজায় রাখে, প্রাপ্তবয়স্ক একজনের রক্ত প্রায় ৫ থেকে ৬লিটার এবং এই কিডনি প্রতিদিন প্রায় ৪০০বার পুরো শরীরের রক্ত ফিল্টার করে!!
পর্যাপ্ত পরিমাণ পানি না খেলে শরীরে খুব দ্রুত পানি শুন্যতা দেখা দেয়।





৩। কিডনি শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে। যথেষ্ট রক্ত ​​চাপ না পেলে, কিডনি শরীরের অন্যান্য অংশে সিগন্যাল পাঠায় এবং এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে যাতে শরীরের রক্তচাপ বৃদ্ধি পায় এবং কিডনি সচল থাকে।



৪। রক্তে অক্সিজেনের পরিমাণ কমে গেলে কিডনি তা সহজেই ধরতে পারে এবং নিজে থেকে শরীরের অন্যান্য অংশে এক ধরনের হরমোনের মাধ্যমে সিগন্যাল পাঠায় যাতে অত্যধিক পরিমান লোহিত কণিকা তৈরি হয় যা অক্সিজেন বহন করে।

৫। আপনার শরীরের শুধুমাত্র একটি কিডনি থাকলেও আপনি সুস্থ থাকতে পারবেন এমন কি বুঝতেও পারবেন না আদৌ আপনার কিডনি একটি না দুটি। এই জন্য পরিবারের প্রয়োজনে অনেকেই কিডনি ডোনেট করে থাকেন।



৬। আপনারা সবাই জানেন ভিটামিন ডি ত্বকের বিশেষ কোষ দ্বারা সূর্যের আলো থেকে আহোরিত হয়। কিন্তু এই আহোরিত ভিটামিন ডি শরীর কখনোই সরাসরি ব্যবহার করতে পারে না যতক্ষণ কিডনি দ্বারা প্রক্রিয়াজাত না হচ্ছে।




৭। কিডনি দেখতে অনেকটা শিমের বিচির মত। পূর্ণ বয়স্ক একজনের একটি কিডনি ১১৫গ্রাম থেকে ১৭০গ্রাম ওজনের পর্যন্ত হয়ে থাকে।

৮। কিডনির সাথে মূত্র থলি যুক্ত থাকে। যখনি মূত্র থলি পূর্ণ হয় তখনই মস্তিষ্কে একধরনের সিগন্যাল পৌছায় এবং আমরা বুঝতে পারি এখনি বাথরুম/টয়লেটে যাওয়া প্রয়োজন।



৯। ধূমপান বা মদ্যপান জাতীয় বদভ্যাস কিডনির জন্য যথেষ্ট ক্ষতিকর এবং এতে কিডনির কর্মক্ষমতা সহজেই হ্রাস পায়। বেদনা নাশক ঔষধও কিডনির খুব ক্ষতি করে, এজন্য ডাক্তারের বিনা পরামর্শে কোনো ঔষধ খাবেন না।

১০। কিডনির ৭০% থেকে ৮০% কর্মক্ষমতা না হারালে শরীরকে সাধারণত কোনো উপসর্গই বুঝতে দেয় না। অর্থাৎ ২০-৩০% কার্যক্ষমতা নিয়েও একটি কিডনি মানুষকে সুস্থ্য রাখতে পারে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×