somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আড্ডায় রূপকথা !!

২৭ শে মে, ২০১৫ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই যে শুনছেন? হ্যা আপনাকেই বলছি। সিমেন্টের জঙ্গলে আমার জানালার বাইরে এখন কালো মেঘ , থাই গ্লাস গড়িয়ে পড়ছে শীতল বারিধারা ? শুনেছি আড্ডা নাকি জমে বৃষ্টিতে , তবে হবে নাকি একটা গল্প?আমি আমার গপ্পো নিয়ে রেডি, আপনার ধৈর্য্য আছে তো? তাহলে শুরু করি....


যে গল্পটি বলছি তার প্রেক্ষাপট প্রায় হাজার বছর আগের প্রাচীন ভারত। সেই ভারতের বেনারসে ছিল এক সমৃদ্ধ রাজ্য। রাজা ছিলেন প্রজাবৎসল, তেমনি ন্যায় পরায়ণ। তাই রাজ্যের প্রজারাও সুখে দিন কাটাচ্ছিল। কিন্তু ওই যে বলে না, আলোর পরে অন্ধকার অনিবার্য। তাই হলো বেনারসে। প্রজাবৎসল বেনারস রাজ একদিন চোখ বুজলেন। এই সু্যোগ কি আর ছাড়ে সুযোগসন্ধানী রা! শুন্য সিংহাসনে তাই জোরপূর্বক চড়ে বসলো বেনারস রাজেরই সেনাপতি পরশুরাম। প্রাণভয়ে প্রাসাদ থেকে পালালো ৩ রাজকুমার - রাজকুমার দেব, রাজকুমার শংক ও রাজকুমার আনন্দ। ঠিক করলো আর বেনারসে থাকবে না তারা। তাই দূর্ভেদ্য অরণ্য, দুর্গম পর্বত পেড়িয়ে দক্ষিণ ভারতের রাজস্থানি এক মরুপ্রান্তরে এসে থামলো তারা। নিজেদের নিরাপদ ভেবে স্বস্তিরর নি:শ্বাস ফেলতে না ফেলতেই অনুভূত হল তীব্র ক্ষুধা । তাই এবার খোজ শুরু হল সরাইখানার ( হোটেল ভাবতে পারেন) । পেয়েও গেল অল্প চেষ্টাতেই। সে রাত টুকুর মত মাথা গোজার মত ঠাই হল তাদের।

রাতে খাওয়ার পর সারাটি রাত জুড়ে খুব গল্প হলো রাজকুমারদের। চলল সকাল অবধি। এক সময় বড় রাজকুমারদেব বলল " গত কয়েক প্রহরে আমাদের বয়স কয়েক বছর বেড়ে গেছে। আচ্ছা বলো তো দেখি, পৃথিবীতে সর্বোত্তম জিনিস কি? " একটু সময় নিলো মেজ রাজকুমার শংক। তারপর বললো, " ক্ষমতা। ওই বেঈমান পরশুরাম আমাদের সেনাপতি হিসেবে যথেষ্ট ক্ষমতাধর ছিল। ওই ক্ষমতার জোরেই তো আমাদের রাজ্য কেড়ে নিলো। " এক মত পোষন করতে পারলো না দেব। বললো, " কি যে বলো না হে! সর্বোত্তম হল অর্থ, বিত্ত, বৈভব। টাকাই তো ক্ষমতার মূল। ওই বিশ্বাসঘাতক টা পয়সার জোরে আমাদের সৈন্যদের হাত করেছিল। তাই তো ওরা ওকে সমর্থন করল। তুমি কি বলো আনন্দ? "
সরাইখানার মালিকের সুন্দরী যুবতী কন্যা শাখী তখন রাজকুমারদের নাস্তা সাজিয়ে রাখছে চৌকির ওপর। সকালের কোমল রোদে ওই স্নিগ্ধ রুপসুধা তখন মুগ্ধ দৃষ্টিতে পান করছে আনন্দ। তাই বড় ভাইয়ের কথা ঠিক কানে গেলো না তার। তাই আবার জিজ্ঞেস করলো সে।
: দাদা আমায় কিছু বললেন?
- শোনোনি? মন টা থাকে কোথায় তোমার? বলছি যে পৃথিবীতে তোমার চোখে সর্বোত্তম বস্তুটি কি?
: কি জানি, দাদা।ভেবে দেখিনি তো কখনো....
- তবে শোনো অনুজেরা। আমরা এই খাবার খেয়েই পৃথিবীর সর্বোত্তম বস্তুর সন্ধানে বেড়িয়ে পড়ব। আমি যাব পূবে, শংক পশ্চিমে আর আমাদের আদরের ছোট ভাই আনন্দের জন্য রইল উত্তর অথবা দক্ষিণ। দশ বছর পর আবার তিন জন বসন্তের প্রথম দিনে মিলিত হবো এখানেই। তখনই সিদ্ধান্ত হবে, যে কার িনর্বাচিত বস্তু সেরা। "
যেমন ভাবা তেমন কাজ। খাওয়া শেষে প্রথম দেব, তারপর শংক রওয়ানা হলো। যতক্ষণ ভাইদের দেখা যায় ততক্ষণই চেয়ে রইল আনন্দ। তারপর বিদায় জানানোর জন্য খুজলো শাখী কে। কিন্তু সে আর বাইরে এলো না। ভগ্নহৃদয় রাজকুমার অত:পর সামনে পা বাড়ালো, ধীরে ধীরে।


এরপর কেটে গেল বহু বসন্ত। পাতা ঝরলো, আবার ফুল ফুটলো। দেখতে দেখতে ১০ বছর অতিক্রান্ত। ইতোমধ্যে সরাইখানাও আগের চেয়ে বিস্তৃত ও সুন্দর হয়েছে। অন্তত পূব থেকে আসা দেবের তাই বোধ হচ্ছে। সে সবার আগে এসেছে আজ। সংগে হাতি ঘোড়ায় সুসজ্জিত এক বিশাল বণিকদের বহর। সেই এদের নেতা। লক্ষ্মী সুপ্রসন্ন ছিলেন তার ওপর, এই দশ বছরে তাই তার উপর এক রকম ধনবৃষ্টি হয়েছে। তাই গায়ে দামী পোষাক পরিচ্ছদ, যদিও সেই সুঠাম স্বাস্থ্য ভেংগে গেছে। এখন তার অপেক্ষা শুধু অনুজদের। কোথায় ওরা?

এমন সময় মরুভূমিতে শোনা গেল তেজীয়ান অনেক গুলো ঘোড়ার পায়ের আওয়াজ। মরুপ্রান্তর কাপিয়ে এলো মেজ রাজকুমার শংক। সংগে সমরাস্ত্রে সুসজ্জিত এক বিশাল েসেনাবাহিনী। লোকে বলে, শংকের এই সেনাদল অপরাজেয়। লৌহবর্ম পরিহিত শংকের মুখেও এই গর্ব সুস্পষ্ট, যেমন তার কপালে সুস্পষ্ট দুশ্চিন্তার ছায়া।
বহুদিন পর মিলিত হয়ে ভাইয়েরা পরষ্পরকে জড়িয়ে ধরলো আবেগে। কিছুক্ষণ পরই ফিরে এলো পুরোনো প্রসংগ। শংক বললো
- দেখেছো দাদা, কি এক খানা সেনাবাহিনী বানিয়েছি ক্ষমতা জোরে!
: এ আর এমন কি! আমি এখন পয়সা ছড়ালেই তোমার সেনারা মুড়িমুড়কির মত বিকোবে!
- থাক দাদা। আচ্ছা বলো তো আনন্দ টা এখনো আসছে না কেন!
: ও তো এসব ব্যাপারে কখনো ভাবেইনি। আচ্ছা আনন্দ টা যদি দারিদ্রতার কারণে সামনে আসতে না চায় তো?


এমন সময় সরাইখানা থেকে সন্দেশ হাতে বেড়িয়ে এলো আনন্দ। কিছু বুঝে ওঠার আগেই সন্দেশ গুজে দিলো বড় ভাই দের মুখে। তার পর বললো আজকের দিনটা বড়ই শুভ। আজ তোমাদের ফিরে পেলাম। পাশাপাশি পেলাম আমার প্রথম কন্যা সন্তানকে। আজ আমি বড়ই খুশী। অবাক হয়ে অগ্রজেরা প্রায় এক সাথেই বললো এসবেই মানে কি আনন্দ?
আনন্দ হেসে বললো দাদা তোমরা তো চললে। আমি শাখীর মায়া কাটিয়ে যেতে পারলাম না। এখানেই ঘর বাধলাম ওকে নিয়ে। সংসার করলাম। আজ দুই ছেলে আর সদ্যজাত কন্যা নিয়ে আমি খুব সুখী। হয়তো ক্ষমতা নেই, সম্পদ ও না। কিন্তু খুঁজে পেয়েছি পৃথিবীর সর্বোত্তম জিনিস টা। ভালবাসা আর পরিতৃপ্তি। এ দুটো ছাড়া তোমাদের সম্পদ, ক্ষমতা সবই অর্থহীন। "
..................................................................................
জীবনটা খুব ছোট। আসুন না ঈশ্বরের দানে পূর্ণ সন্তুষ্টি আর আপনজনদের ভালবাসায় কাটাই জীবন টা ক্ষমতা বা সম্পদের পিছু না করে? জগতটা কিন্তু তাহলে আরো অনেক সুন্দর হবে।।



( অনুবাদিত )
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এসএসসি - এইচএসসি বাচ্চারা সাবধান হয়ে যাও।

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:৩২


ছবিতে আমাদের সবার প্রিয় মিলন স্যার। বয়স ৭০ এর কাছাকাছি হলেও স্যারের ছোটাছুটি থামেনি, বরং মনে হয় বয়সটা স্যারের কাছে একটা সংখ্যা মাত্র, যেটা স্যার পাত্তাই দেন না। স্যারের... ...বাকিটুকু পড়ুন

সকালে শিক্ষক, বিকালে সবজি বিক্রেতা

লিখেছেন ঢাকার লোক, ২১ শে এপ্রিল, ২০২৬ ভোর ৫:৪৯


মাননীয় শিক্ষামন্ত্রীর বিভিন্ন আলোড়ন সৃষ্টিকারী পদক্ষেপে যখন মিডিয়া জগৎ সয়লাব এমনি সময় হটাৎ করেই ইউ টিউবে একটা ভিডিও চোখে পড়লো। ২ মিনিটের এ ভিডিওটা সেলফ এক্সপ্লানেটোরি ,... ...বাকিটুকু পড়ুন

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×