somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের চাহিদা ও প্রত্যাশা-

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মানুষের চাওয়া-পাওয়ার শেষ নেই-একথা ঠিক, তারপরও বলতে হয়, একজন মানুষের কত লাগে? তার চাওয়া-পাওয়ার কি শেষ নেই? সে কত ভোগ করতে পারে? যারা অতি ভোজন করে তাদের সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেন:


“কিন্তু যারা কুফরী করে তারা ভোগ-বিলাসে মত্ত থাকে এবং জন্তু-জানোয়ারের ন্যায় উদরপূর্তি করে, জাহান্নামই তাদের ঠিকানা”। (সূরা মুহাম্মদ : ১২)

মহানবী (সা.) বলেছেন: ‘‘মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোন পাত্র ভর্তি করে না। মেরুদণ্ড সোজা করে রাখার মত কয়েক গ্রাস খাদ্যই আদম সন্তানের জন্য যথেষ্ট। তার চেয়েও বেশী যদি দরকার হয় তবে পাকস্থলীর এক তৃতীয়াংশ খাদ্যের জন্য, এক-তৃতীয়াংশ পানীয়ের জন্য এবং এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে”। (তিরমিযী)

মানুষের বেশী পাওয়ার আশা-আকাক্সক্ষা তাকে পথভ্রষ্ট করে, আল্লাহকে ভুলিয়ে দেয়। কেননা মহানবী (সা.) বলেছেন: “বকরীর পালে দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছেড়ে দিলে তা যতটুকু না ক্ষতি করে, কারো সম্পদ ও প্রতিপত্তির লোভ এর চেয়েও অনেক বেশী তার দীনের ক্ষতি সাধন করে”। (তিরমিযী)

অধিক উপার্জনের তীব্র লালসা অধিকাংশ ক্ষেত্রে মানুষকে বিপদগ্রস্ত করে তোলে। কারণ লোভের কারণে অনেক সময় হালাল-হারামের বাছ-বিচার করা সম্ভব হয় না। এর ফলে কেবল পরকালে শাস্তির সম্মুখীন হতে হবে তাই নয়, কখনো কখনো দুনিয়াতে জেল-জরিমানা ইত্যাদির মাধ্যমে সম্মান হানিকর পরিস্থিতিরও সম্মুখীন হতে হয়।

হারাম উপার্জনের অনিষ্টতা সম্পর্কে মহানবী (সা.) বলেছেন: “এ পার্থিব ধন-সম্পদ হলো সবুজ-শ্যামল, মনোরম ও মধুময়। যে ব্যক্তি বৈধ উপায়ে তার প্রয়োজন মাফিক তা গ্রহণ করে তার জন্য তাতে বরকত দেয়া হয়। এমন অনেক লোক আছে যারা আল্লাহ ও তাঁর রাসূলের দেয়া এই সম্পদ স্বেচ্ছাচারী পন্থায় ভোগ-ব্যবহার করে কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নাম ছাড়া আর কিছুই নেই।” (তিরমিযী)

কিছু কিছু ক্ষেত্রে মানুষ বুঝে ওঠতে পারে না যে, এক শ্রেণীর লোক ইবাদতও করছে আবার তারাই হারাম-হালাল বাছ-বিচার না করে দুই হাতে টাকা-কড়ি হাতিয়ে নিচ্ছে। বিষয়টি বিষ্ময়করই বটে। এর কারণ হচ্ছে, এ শ্রেণীর লোক ইবাদত বলতে নির্দিষ্ট কিছু কাজ-কর্মকে বুঝাতে চায়, তারা দুনিয়া ও আখিরাতকে অভিন্ন করে দেখে না, তারা দীনদারী ও দুনিয়াদারী ভিন্ন ভিন্ন মনে করে। অথচ একজন লোক মুসলিম হিসাবে যে সব কাজ করে তা সবই ইবাদত হিসাবে গণ্য।
হাদীসে বলা হয়েছে:
“রাসূলুল্লাহ (সা.) আবু হুরায়রা (রা.)-কে লক্ষ্য করে বলেছেন: “তুমি হারামসমূহ ত্যাগ করলে লোকদের মধ্যে সর্বাপেক্ষা বড় আবিদ (ইবাদতকারী) হিসাবে গণ্য হবে; আল্লাহ তোমার অদৃষ্টে যা নির্ধারিত করে রেখেছেন তাতে সন্তুষ্ট থাকলে লোকদের মধ্যে সবচেয়ে স্বনির্ভর হতে পারবে; প্রতিবেশীর সাথে সৌজন্যমূলক আচরণ করলে প্রকৃত মুমিন হতে পারবে; নিজের জন্য যা পছন্দ কর, অপরের জন্যও তা-ই পছন্দ করলে প্রকৃত মুসলমান হতে পারবে এবং বেশী হাসবে না। কেননা অতিরিক্ত হাসি-কৌতূক অন্তরকে মেরে ফেলে”। (তিরমিযী)

কাজেই লোভ-লালসা পরিহার পূর্বক হালাল পন্থায় সম্পদ উপার্জন করা দূষণীয় নয় বরং ইবাদত এবং এ জন্য ইসলাম বিশেষভাবে উৎসাহিতও করে। কিন্তু হারাম যেন আমাদেরকে কোন অবস্থায় স্পর্শ করতে না পারে সে ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। কেননা মহানবী (সা.) সতর্ক করে দিয়ে বলেছেন: ‘‘যে দেহের গোশ্ত হারাম মাল দ্বারা গঠিত তা জান্নাতে প্রবেশ করবে না এবং হারাম মালে গঠিত প্রত্যেক দেহের জন্য জাহান্নামই সর্বাধিক উপযুক্ত (স্থান)”। (আহমাদ)
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×