somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহয়ারইন ব্লগের সাহিত্য কেবলই বলছে ‘আলো ক্রমে আসিতেছে’

০৫ ই মার্চ, ২০১৬ ভোর ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাত্র সপ্তাহ খানেক পুর্বে সামহয়ারইন ব্লগে যোগ দিয়েছি, আমার অতি প্রিয় এক জনের প্রনোদনায় । এখানে এসে বাংলাদেশের এক জাক তরুণ সাহিত্য প্রাণের খোঁজ পেলাম ।সদ্য একটি একুশে-র উদ্যাপন পেরিয়ে এসে সামহয়ারইন ব্লগে তারুন্য নির্ভর আধুনিক বাংলা কবিতার সমারোহ দেখে একটি ধারনা বদ্দমূল হল, তা হল আজকের তরুণ প্রাণই ধর্মজ জাতীয়তাবাদের ধারণা প্রত্যাখ্যান করে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী গণমুখী সাহিত্য জগত সৃজন করে চলেছে। অপরদিকে মুদ্রিত বইয়ের ভবিষ্যৎ নিয়ে যখন চারিদিক শঙ্কিত, তখন সামহয়ারইন ব্লগে একুশের গ্রন্থ মেলার মুদ্রিত বই এর উপর অগনিত ব্লগারের আসক্তি সাহিত্যের গভীরতাকে দিচ্ছে আরো বাড়িয়ে । ফেব্রোয়ারীর পুরোটা মাস জুরেই সামহয়ারইন ব্লগের প্রথম পাতা সহ সকল পেজেই বহু সংখক লেখকের কবিতা ও সাহিত্য রচনায় ভরে আছে ।

এ ব্লগের সাথীরা সাহিত্য রচনা করছেন , প্রকাশ করছেন । কেন্দ্র ও প্রান্তের দূরত্ব কমছে। কক্সবাজারের ব্লগার সহজেই যুক্ত হতে পারছেন ঢাকার সঙ্গে, ঢাকা রংপুরের সঙ্গে। এই যুক্ততার পরিসর কেবল দেশের ভিতরে নয়, বাংলাভাষী অন্যান্য অঞ্চল— পশ্চিমবঙ্গ, ত্রিপুরার কবি-লেখকদের সঙ্গে তো বটেই, বিশ্বের নানা প্রান্তে বাস করা বাঙালি কবি-লেখক ব্লগার পর্যন্তও বিস্তৃত। সবচেয়ে তাৎপর্যের দিক হচ্ছে, মুদ্রিত মাধ্যমে কোনও গুরুভার বিষয়ে মতামত, ভিন্নমত প্রকাশের জন্য এক জন মুক্তমনা লেখককে আগে যেমন অনেক পথ অতিক্রম করতে হত, এখন আর সে সমস্যা থাকছে না। এ ব্লগের সাহিত্যপ্রাণ সাথীরা মুদ্রিত মাধ্যমে দুর্লভ অনেক বই বা লেখাও নিজ দায়িত্বে আপলোড করছেন সামহয়ারইন ব্লগের মাধ্যমে আর দশ জনের পড়ার জন্য।

লক্ষণীয়,সামহয়ারইন ব্লগের সাহিত্য প্রেমী সাথীদের আগ্রহ বহু দিকে বিস্তারলাভ করেছে । বাংলাদেশের মানুষ যে ইতিহাস ও বাস্তবতায় বাস করছে, তার মর্মমূল অনুধাবনে রেখে এ ব্লগের সাথীরা নানা তল-অবতল, পরিবেশ বিপর্যয়, নারীমুক্তি, ধানচাষী থেকে পোশাক শ্রমিক পর্যন্ত নানা শ্রেণী পেশার মানুষের সংগ্রাম, স্বপ্নকে নিজস্ব বিষয় জ্ঞান করে লেখনীর মাধ্যমে প্রকাশ করছেন এই ব্লগে স্বাধিনভাবে । এই ব্লগটি আন্তর্জাতিকতাকেও ধারণ করেছে প্রবল ভাবে। এখানে পোষ্টকৃত কাব্য ও সাহিত্য অংগনে গার্সিয়া মার্কেসের উপন্যাস থেকে প্যালেস্টাইনের কবি ঘাসান জাকতান-এর কবিতার অনুবাদ ও ভাবানুবাদ এর প্রয়োগও দৃষ্টিভুত হয়েছে, ভাষার দূরত্ব কাটিয়ে রচিত হয়েছে মানবিক ঐক্যের আবাহন।

সাম্প্রতিক সময়ে ব্লগার হত্যাকাণ্ডে আমরা চিন্তার স্বাধীনতার বিপক্ষ শক্তির উত্থান দেখে যদিও শিউরে উঠেছি তথাপি মুক্তবিশ্বে মুক্তচিন্তার অবাধ প্রবাহ যে রোধ করা যায় না, তাও চোখে পরছে এ ব্লগের লেখার গভীরতা ও ব্যপকতা দেখে । তাই দেখি, সাথীদের রক্তঝরা জনপদে এই ব্লগ ফোরামের সাথীরা ফোটাচ্ছে অভীক কুসুম। সকলের অগ্রবর্তী চিন্তাস্রোত কেবলই বলছে এখন ‘আলো ক্রমে আসিতেছে’।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১১:০৩
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×