বাংলার বাঘেদের সমীহ করছে ধারে ভারে এগিয়ে থাকা ভারত
০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এশিয়া কাপ ফাইনালে কে ফেভারিট? বিশ্ব ক্রিকেটে এখন এই একটাই প্রশ্ন সবার মুখে। অভিজ্ঞতা ও সম্প্রতি ভারতের টি২০র ফল দেখলে মনে হবে এগিয়েই ভারত। অস্ট্রেলিয়ায় টি২০ সিরিজ জয়। তার পর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জয়। আর এবার এশিয়া কাপে এখনও পর্যন্ত একটিও ম্যাচ না হেরে ফাইনালে ভারত। এমন অবস্থায় খাতায় কলমে সহজ হিসেব বলছে ফাইনালে এগিয়ে ভারতই। আর আবেগ কী বলছে? আবেগ বলছে এশিয়া কাপের বড় দাবীদার বাংলাদেশও। কারণ, এই এশিয়া কাপের জন্য দীর্ঘদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন মাশরাফিরা। যার প্রমাণ শুরু থেকে হাতে নাতে পেয়েছেন তাঁরা। ভারতের কাছে একটি ম্যাচ হারা ছাড়া আর হারের মুখ দেখতে হয়নি তাঁদের। বরং গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে উড়িয়ে দেওয়ার পর পাকিস্তানকেও হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে বাংলাদেশ। আর তাদের সব খেলায় যে লড়াই করতে দেখা গিয়েছে পুরো দলকে সেটাই স্বপ্ন দেখাচ্ছে পুরো বাংলাদেশকে।
আর অন্যদিকে, ভারতের ভরসা ধোনিদের অভিজ্ঞতার পাশাপাশি বিরাট কোহলির দুরন্ত ফর্ম। সঙ্গে যুক্ত হয়েছে টি২০র হিরো যুরবাজ সিংহর ফর্মে ফেরা। বল হাতে বোলারাও সফল। এমন অবস্থায় লড়াই হবে সমানে সমানে। র্যাঙ্কিং দেখলে সব সময়ই ফেভারিট ভারত। টি২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে এখন ভারতই। সেখানে বাংলাদেশ রয়েছে ১০ নম্বরে। তবে র্যাঙ্কিংয়ের হিসেব দিয়ে এই ম্যাচ বিচার করার কোনও জায়গা যে নেই সেটা বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের ১১ বাঙালি।
সুত্র : আনন্দবাজার
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১
মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -
কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০
“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল
প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০
বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

২৮ ফেব্রুয়ারি ২০২৬। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫

ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি...
...বাকিটুকু পড়ুন