
দেশ স্বাধিনের পর বিভিন্ন শাসক দল ও তার সহযোগী সংগঠনগুলোর যে আচরণ দেখা যাচ্ছে, তাতে অনেকেই ফ্যাসিজমের কতকগুলো সংকেত দেখতে পাওয়া যাচ্ছেই বলেই মতামত দি্চছেন । এই লক্ষণগুলো ঠিক এই সময়ে এসে আরো বেশী স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করেন অনেকেই ।
সাধারণ বহু মানুষকে দক্ষিণপন্থীরা বোঝাতে পারছে যে, আসল প্রশ্নটা দেশপ্রেমের। সবাই তো আর নেশনের ক্রিটিক পড়ে না; তাদের দেশ নিয়ে সেন্টিমেন্ট সহজে জাগিয়ে তোলা গেছে। বহু মানুষ সরকারী দলের সমর্থক হয়েও ক্ষুব্ধ হচ্ছেন এই জেনে নিয়ে যে, দেশকে অপমান করা হচ্ছে। দেশ-জাতি-রাষ্ট্র সরলীকরণের বিরুদ্ধে যে লাগাতার তর্ক চালানো দরকার, সেটা অ্যাকাডেমিতে যতটা হয়েছে, রাজনীতির পরিসরে একেবারেই হয়নি। এটা এ দেশের রাজনীতির একটা বড় ব্যর্থতা।
উগ্র জাতীয়তাবাদ সময় সময় ক্ষমতা দখল করার জন্য অথবা ক্ষমতা ধরে রাখার জন্য কাজে আসে বটে, কিন্তু তাকে লাগাম দিয়ে বেঁধে রাখা কঠিন। ইতিহাসে বহু উদাহরণ আছে, যেখানে টগবগে দেশপ্রেমের ঝড় তুলে যারা ক্ষমতা পেয়েছিল, সেই একই ঝড় সামলাতে না পেরে তারা ক্ষমতা থেকে অপসারিত হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় শাসকেরা অনেক সময় এই সত্যটা ভুলে যায়।
আজ সরকারের বিপক্ষে যেটা দেখছি, সেটা অনেকটাই সিভিল সোসাইটির আন্দোলন। সিভিল সোসাইটির আন্দোলনের সীমাবদ্ধতা নিয়ে কোন সন্দেহ নেই। সিভিল সোসাইটির আজকের আন্দোলন কী রূপ নিতে পারে, কী রূপ তার নেওয়া উচিত তা নিয়ে অনেক তর্ক বিতরক আছে ? ছাত্রদের মধ্যে থেকে কি নতুন পথ, নতুন নেতৃত্ব উঠে আসবে? মনে হয় এখন সেটা অনেক দুরের পথ ।
বরাবর দেখে এসেছি, রাজনৈতিক আন্দোলন করার চেনা ছক হল মিটিং, মিছিল, ছাপা হ্যান্ডবিল-পুস্তিকা বিলি করা, যে সব জায়গায় মানুষ এমনিতেই জড়ো হয় সেখানে গিয়ে প্রচার করা, নেতাদের বক্তৃতা, প্রেস কনফারেন্স। তার পর এল টেলিভিশন চ্যানেল। কোনও কোনও দলের নেতারা সেই নতুন মাধ্যমটা ভাল ব্যবহার করতে শিখলেন, অনেকে পারলেন না। ইদানীং ইন্টারনেটের মাধ্যমে মোবাইল ফোন আর কম্পিউটার-ভিত্তিক যে প্রযুক্তি এসেছে, যার মধ্যে আবার দৈনিক নতুন নতুন কায়দার আবিষ্কার হচ্ছে, উদাহরন শাহবাগের যুবসমাজের গনজাগরণ মঞ্চ।
সামুর এই অঙ্গন থেকে জাতির সামাজিক-সাংস্কৃতিক সচেতনার যে সব কথা পাঠক সমাজের কাছে আজ আসতে শুরু করেছে, সেটা অত্যন্ত ভাল খবর। এতে আর কিছু না হোক, সামাজিক-সাংস্কৃতিক অংগনে এখনো যে সীমাহীন অজ্ঞানতা রয়েছে , সেটা খানিকটা দূর হবে। দেশপ্রেম তো অনেক হল, এ বার দেশজ্ঞান খানিকটা বাড়াতে পারলে ভাল হয়।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ ভোর ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




