
ব্যস্ত সময় ছুটির সময়
'ছুটি চাই লম্বা একটি ছুটি' শীরোনামে একটি অতি সুখপাঠ্য কবিতা এবং এর উপর পাঠকের একটি মন্তব্যের উপর দৃষ্টি আকৃস্ট হয়েছে । কবিতাটি সম্ভবত: এ লিখা পোস্ট করার পুর্বেই লেখক কতৃক এডিট হয়ে সংশোধন অাকারে পোষ্ট করা হয়ে যাবে । তবে এডিট করার পুর্বে যেমনটি দেখেছি তার ভিত্তিতেই এ প্রবন্ধটি লিখা হয়েছে । লেখক ও মন্তব্য কারীদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, এটা শুধু একটি নির্দিস্ট কবিতা নিয়ে নয়, বরং সকল কবিতার উদ্দেশ্যেই লিখা । মন্তব্যটা ছিল 'বানান ঠিক করে শীরোনাম সংশোধন করার জন্য একটি পরামর্শ' । তবে দেখা যায় যে, কবিতার শীরোনামটা ঠিকই আছে, শুধু ছোট্ট একটা শব্দের বানান লম্বা এর স্থলে হয়েছে লম্ব । কিন্তু আমার কাছে মনে হয়েছে লম্বার স্থলে লম্ব হলেও চলে । কারণ 'লম্ব' র অর্থ লম্বার থেকেও অনেক বেশী অর্থপুর্ণ , লম্বর ইংরেজী প্রতিশব্দ 'অর্থোগোনাল'। ছুটির সময় ও ব্যস্ততার সময়কে সমহারে বিভাজনের জন্য 'লম্ব' ধারনাটিকে কি ভাবে ব্যাবহার করা যায় তা উপরের চিত্রে দেখানো হয়েছে ।
কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুর তাঁর ভাষা ও ছন্দ কবিতায় দেখিয়েছেন নারদ যখন বাল্মিকিকে রামের কির্তীগাথা দিয়ে মহাকাব্য রচনার জন্য বলেছিলেন, তখন বাল্মিকি নারদকে বলেছিলেন রামের তো এখনো জম্মই হয়নি, তার কির্তীগাথা লিখব কেমনে । উত্তরে দেবদুত নারদ বলেছেন:
তাই সত্য যা রচিবে তুমি
কবি তব মনভুমি ।
অর্থাৎ কবি যা রচিবে তাই সত্য , তাই ঘটিবে এবং হয়েছেও তাই । অনুরূপভাবে বিদ্রোহী কবি কাজী নজরুল বলেছিলেন 'জগতটাকে দেখব অামি আপন হাতের মুঠোয় পুরে' । কালে তাই হলো, কবির কথাই সত্য হলো । তাই শব্দটিকে লম্বা ভাবে নয় বরং কবির ভাষায় লম্ব ভাবেই অনুভব করা সমিচিন । চিকিৎসা শাস্র ও অর্থশাস্র উভয়েই বলে কাজ ও অবসর বা বিনোদনের মধ্যে একটি যথাযথ ভারসাম্য থাকতে হবে, না হলে জীবন হবে দুর্বিসহ । তাই কবিতা , সাহিত্য, দর্শন ও চিকিতসা তথা যে কোন দৃষ্টিকোন থেকেই কবি প্রদত্ত লম্ব ঠিক রেখে কবিতাটির শীরোনামই যথাযথ । কবিতার ভাবার্থ অনুযায়ী কবিতার শীরোনাম তাই একমা্ত্র কবিই রাখতে পারেন, কেননা কবি যা রচিবে তাই সত্য ।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




