somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুনীতিতে কে বেশী জড়ান: নারী না পুরুষ

১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেকের মতে , মেয়েদের থেকে ছেলেরাই বেশি জড়িয়ে পড়ে দুর্নীতিতে। তবে, হিসেব করলে দেখা যাবে তথ্যগত ভাবে বিশ্বজুড়ে ছেলেদেরই অপরাধের সঙ্গে বেশি জড়িয়ে পড়তে দেখা যায়। মেয়েরাও আছে, তবে সংখ্যায় তা পুরুষের চেয়ে কম ।

মেয়েরা চিরকালই অনেক বেশি যত্নশীল। স্বাভাবিক প্রক্রিয়ায় ছোটবেলা থেকে মেয়েদের মধ্যে মায়া-মমতা বাড়তে থাকে। বয়স বাড়ার সাথে সেই মমতা মায়া থেকে তারা হয়তো বেরোতে পারে না । আবার মেয়েদের এই বৈশিষ্ট্য হয়তো আদতে জিনগত! ঈশ্বরই তাদের এই রকম ভাবে তৈরি করেছেন। তবে সব কিছুর পরও বলা যায়, একটা ছেলে বা মেয়ে অপরাধপ্রবণ হবে কি হবে না তার বেশির ভাগটাই নির্ভর করে তাঁর বেড়ে ওঠার উপর। তার পারিবারিক অবস্থানের উপর। কী ভাবে শিশু অবস্থা থেকে তাকে গড়ে তোলা হয়েছে সেটার উপরেও অনেক কিছু নির্ভর করে। যেমন, ছোটবেলায় কোনও ভুল করলে বাবা-মা যদি তাকে বুঝিয়ে বলে তবে অনেকাংশেই সেই ভুল শুধরে নেওয়ার আশা থাকে । কিন্তু, সে বিষয়টা নিয়ে যদি অত্যাধিক বকাবকি করা হয় তবে ছেলেমেয়ে বিগড়েও যেতে পারে। সে সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। অনেক বেশি জেদি হয়ে উঠতে পারে তারা। তবে এটাও সত্যি যে , মেয়েরা অপরাধের সঙ্গে কম জড়িয়ে পড়ে। এ প্রসংগে একটি কথা উঠে আসে, তা হলো নারী পুরুষের মাপকাঠিতে দুর্নীতির বিচার নিয়ে ।

দুর্নীতিপরায়ণতা বা অপরাধ প্রবণতার খতিয়ানে পুরুষ নারীর চেয়ে অনেক বেশি এগিয়ে সংখ্যাতাত্ত্বিক বিচারে। কিন্তু এই প্রবণতা পুরুষের ক্ষেত্রে ও এই প্রবণতার অভাব নারীর ক্ষেত্রে কতটা স্বতস্ফূর্ত, কতটা স্বভাবজ- তা তর্কসাপেক্ষ। লিঙ্গচর্চা আমাদের বলে ‘পুরুষ সুলভ’ আর ‘নারীসুলভ’ আচরণের তালিম আমাদের জ্ঞাতে-অজ্ঞাতে আশৈশব আকৈশোৱ এমন ভাবে চলে যে মেয়েরা ‘ভাল মেয়ে’ হতে ভারি তৎপর থাকে। আর ভালত্বের অন্যতম মাপকাঠি গৃহমুখিতা, ক্যারিয়ার-উদাসীনতা। ফলে দুর্নীতি আর অপরাধে জড়িয়ে পড়ার সুযোগও যে মেয়েদের কম ঘটে, আর প্রয়োজনও পড়ে কম, তা বলাই বাহুল্য।

বিভিন্ন গবেষণায় জেন্ডার ও ক্রাইমের সম্পর্ক বিশ্লেষনে দেখা গেছে, মহিলা অপরাধীরা সংখ্যায় কম, একমাত্র প্রস্টিটিউশনেই (যা পৃথিবীর অনেক দেশেই অপরাধ বলে গন্য ) তাদের প্রভাব-প্রতিপত্তি খানিক বেশি, তবে এর পিছনেও অনেক ক্ষেত্রেই কল কাঠি পুরুষে নারে । এখানে উল্লেখ্য যে , বর্তমানে বাংলাদেশে দুই নারী বিভিন্ন পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর পদটি দখলে রেখেছেন। খালিদা ও হাসিনা উভয়েই রাজনীতির ঘুঁটি সাজিয়েছেন একে অন্যের দুর্নীতিকে ইস্যু করে। আবার ২০০৭-’০৮-এর মিলিটারি শাসনকালে উভয়েই কিন্তু ‘কেয়ারটেকার গভর্নমেন্ট’ দ্বারা অভিযুক্ত হয়েছেন, গ্রেফতার হয়েছেন দুর্নীতিরই অভিযোগে। আয়রন লেডি মার্গারেট থ্যাচার সৌদি আরবের সঙ্গে গোপন অর্থ দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন, অভিযোগ আছে। ইন্দিরা গাঁধীর বিরুদ্ধেও ছিল একাধিক দুর্নীতির অভিযোগ, সত্য-মিথ্যা যাই হোক না কেন। তবে প্রায় ক্ষেত্রেই মহিলাদের অপরাধ-প্রবণতার সঙ্গে প্রতিষ্ঠা, প্রতিপত্তি বা সম্পদের লালসা কাজ করেছে বলেই দেখা যায় , ঠিক যেমন করে পুরুষ-অপরাধীর ক্ষেত্রে। কিন্তু বলা বাহুল্য সমাজের দৃষ্টিভঙ্গি, পুরুষ ও মহিলাদের দু’জনের ক্ষেত্রে ভিন্ন। পুরুষটি শুধু অপরাধী, নারীটি ‘মেয়ে হয়েও’ অপরাধী। মেয়েটি দু’টি মাপকাঠিতে ব্যর্থ। সামাজিক নীতির মাপকাঠিতে আর নারীত্বের মাপকাঠিতেও। শেক্সপিয়রের লেডি ম্যাকবেথ কিন্তু নিজের হাতে খুনটুকু করেননি। শুধু ‘উচ্চাশা পরিপূণার্থে নিজ সন্তানকেও খুন করতে পারি’, এই বাচিক ভায়োলেন্সেই ম্যাকবেথের থেকেও অধিক পরিমানেই তিনি খল হয়ে উঠেছেন মহাকবি সেক্সপিয়ারের নাট্যে।

তাই যত শীঘ্র অপরাধ ও লিঙ্গের সংযোগের এই থিয়োরি থেকে রাষ্ট্রের উত্তরণ ঘটে, ততই মঙ্গল সকলের; নারীর , আইনশৃঙ্খলা ও প্রশাসনের। তবে এ বিষয়ে একটি ভাল গবেশনা হওয়া প্রয়োজন বলে মনে করি ।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:২৩
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×