
মনের মধ্যে ভাষছে পরিপুর্ণতার ইচ্ছা
সমস্ত ত্রুটি দৈন্য অপূর্ণতা অতিক্রমের ইচ্ছা
করতে চাই আমার আদর্শকে প্রত্যক্ষ
দেখতে চাই—বর্তমানের মধ্যে ভবিষ্যৎকে
করতে চাই বীজের মধ্যে বৃক্ষকে উপলব্ধি
সমস্ত খণ্ডতা দীনতা সত্ত্বেও
যদিও ভাবের তুলনায় কর্মের রয়েছে
যথেষ্ট অসংগতি ।
এর পরেও উৎসাহ ও আশা
হয়ে পরেনা ম্রিয়মান
দেখিনা কাজকে আমার খণ্ড খণ্ড করে
নানা বাধা-বিরোধ ও অভাবের মাঝেও
উৎসাহ ও আশা সদাই জাগে হৃদয় মাঝে
কারোও কাছে করিনা বেশি কিছু প্রত্যাশা
সর্বদা উদ্দেশ্য নিয়েই ব্যতিব্যস্ত থাকি
কারো হতে উৎসাহিত হওয়ার করিনা চেষ্টা
করি না প্রকাশ কালের উপরে কিংবা
সত্যের পরে বা বিধাতার উপর আনাস্থা ।
ধৈর্যের সাথে করি নির্ভর
ধীরে ধীরে স্বাভাবিক নিয়মে
অন্তরের ভিতর হতে তাইতো
অলক্ষ্য শক্তিতে বিকাশিত শক্তিমত্তা ।
মনে হয় এটাই যথার্থ
এর উপরই করা যায় নির্ভরতা,
তবে ক্রমাগত বাহিরের উত্তেজনায়
কতক লজ্জায়, কতক ভাবাবেগে
কতক অনুকরণে উৎপত্তিতে ঘটে যায়
অনেক অনাক্ংখিত কুফলতা।
আশা করে আছি সামুর বন্ধুগনের
যাদের অনুশাসনে নহে
বরং অন্তরস্থ কল্যাণ বীজের সহজ বিকাশে
যা আগ্রহের সহিত আনন্দের সহিত
ব্রহ্মচর্যাশ্রমের মত নিজের জীবনকে
করবে নিয়ত একিভুত।
সংযমের দ্বারা, ভক্তিশ্রদ্ধার দ্বারা
শুচিতা দ্বারা, একাগ্র নিষ্ঠা দ্বারা
সহিষ্ণুতা ক্ষমা ও কল্যাণভাবের দ্বারা
সমস্ত বিরোধ-বিপ্লবকে
জয় আমার করতেই হবে ।
সর্বশেষ এডিট : ২৬ শে এপ্রিল, ২০১৮ ভোর ৬:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




