এই করেছ নিঠুর তুমি এই করেছ ভাল
২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বললে যেদিন মুখের খাতায়
এলে লাগত তোমার ভাল
থমথমে রাত তোমার পাশে
বন্ধু হয়ে এলেম আমি ।
বলেছিনু আমার অতীত কথা
জেনেছিনু তোমার অতীত খানি
সেদিন গুলু সাংগ হল
ছন্দগাথার ঝড় বাদলের জলে ।
মনের যত জ্বালা ছিল
শুশে নিল চৈত্রের দাবদাহে
খরকুটার মত ভেসে গেল
কাল বোশেখির ঝড়ে ।
ছন্দ নিয়ে ছায়ার মতন
মিশে ছিলাম তোমার সনে
কথায় কথায় কাব্য হত
গড়গরিয়ে সময় যেত কেটে ।
আজকে রাতে সুদুর হতে
ডাক দিয়ে গেছ মোরে
থাকবে শুধু চিত্র শালে
আসবেনা চেনা পাতার কোণে ।
তোমার কথায় বন্দী স্মৃতিই
কাঁদছে এখন চিরচেনা বুকে
নীল ব্যদনার খামে পুরে
সত্যিটাকে রেখে দিলাম ঢেকে।
মুক্তি তোমায় দিলেম আমি
করুন ব্যাথার দু:খ্যাচলে দুলে
স্মৃতি আমার পালিয়ে গেল
মনের বন্ধ দোয়ার খুলে ।
আবার আমায় ডাকলে কেন
সকাল বেলার স্বপন ঘোরে
কোথায় হতে এলে তুমি
কাল রজনীর সিড়ি বেয়ে ।
মরণ শিঙগা বাজল যেন
তোমার ভিষন গলার স্বরে
কাঁদছে স্মৃতি কে দেবে
গো মুক্তি দেবে মোরে ।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হাসিনা-বিভ্রাট: এটা ট্রল নয়, কূটনৈতিক সতর্কসংকেতজাপানের এক প্রভাবশালী সংসদ সদস্যের একটি পোস্ট নিয়ে সামাজিক মাধ্যমে হাসাহাসি চলছে। আমার মনে হয়, হাসির আড়ালে আসল প্রশ্নটা চাপা পড়ে যাচ্ছে।
ঘটনাটা কীপ্রধানমন্ত্রী...
...বাকিটুকু পড়ুন
কাজল চোখে পরেছো চশমা
লাগছে সুন্দর, দেখছো কি?
প্রণয়ের দেবদারু কিংবা-
কঞ্চি বাঁশের- কৃষ্ণ ছবি;
ডাকছো নাকি হ্যামিলনের বাঁশি
ছায়াহীন ভাবে দেখছো শুধু
ফুলঝুরি নয়, মনে রেখে হিংসা
তবু লাল নীল সাদা চশমায়
রেখে যাও বাতাসের...
...বাকিটুকু পড়ুন
এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন...
...বাকিটুকু পড়ুন
সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে...
...বাকিটুকু পড়ুন