somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গগন ভেদী স্বপ্নরা ভেঙ্গে হল খান খান

০১ লা জুলাই, ২০১৬ সকাল ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাতাপিতা সন্তানসহ স্বপ্ন ছিল খুব উচা ভবন দেখার
ঘুড়ার পিঠে সওয়ার হওয়া স্বপ্নগুলোর হ্রেষাধ্বনি স্বর
হারিয়ে গেল পাথর ভাঙ্গা গুড় গুরানী শব্দের ভিতর
ঘুম ভাঙ্গলে শুরু হয় কাধে লাঙ্গল নিয়ে পথ চলার।

দেখতে হলে গগন ভেদী ভবন যেতে হবে বহু দুর
তারাই যাবে ধুলা মাটি এখনো গায়ে লাগেনি যাদের
স্বপ্নরা বলে টেনে ধরুন জামা কাপর কিংবা কাঁদুন ফুপিয়ে
কেঁদে কেঁদে সরাসরি মেঘকে ডাকুন নিয়ে যেতে উড়িয়ে ।

উচা ভবনের সন্ধান তরে পথচারীকে জিজ্ঞাসা করুন
পায়ে হাটা লোকজন বলবে ঐযে দুরে চেয়ে দেখুন
পাহাড় বেয়ে বড় বড় পাথর আসছে কেমনে ধেয়ে
ট্রাক, লড়ি কিংবা পাল তোলা বড় বড় নৌকা বেয়ে।

কতক আসছে পুবের মেঘনা নদীর জল ধারা বেয়ে
কিছু আসছে পশ্চিমের ধনি বনিকের ভান্ডার মারিয়ে
ত্যাগী সময় দেখে দেশ পরিচালিকা প্রধানের উঁচু শীর
সময়ের সাথে হয়ে যায় ইউটার্ন প্রস্তাব শিখন্ডির ।

গরিবের গাচোষা রক্ত হয়ে যায় মিকচার মেশিনের জল
সাহসী কর্ণধার কষে ধরে জঞ্জাল খ্যাত গুণীজনের আচল
উদ্যোগী নেতা এগিয়ে চলে দিতে গগনভেদী স্বপ্ন দাপট
রাজা স্বপ্ন দেখেন বিকট আর সকলেই বলে হি টিং ছট।

হাজার গ্রাম ছেড়ে আসা হাজার পল্লীর কাঁটা গাছ মারিয়ে
দিন মজুর কিষান কিষানীর নাড়ি নিংরানো লাঙ্গল ফনা
ফসলের মাঠে রোপিত বীজ পাথরের ভাজে পরে চিল্লায়
আবার তারা হবে সৈনিক করতে লড়াই জীবন মোহনায় ।

পুজীবাদী বিশ্বায়ন ব্যক্তি রাষ্ট্র তিক্ততায় সাহসী প্রতিরোধ
সকলে মিলে কর চিন্তা ট্যাক্স কিভাবে হবে পরিশোধ
স্বপ্ন জানে উৎপাদনের সাথে ভ্যাটের খারাপ আক্রোশ
দারিদ্রের সাথে কনট্রাস্ট করা উঁচু ভবন উন্নয়ন কাপুরুষ।

উচ্চ বিত্তের প্রযোজনা এখন প্রবাহিত উচু ভবন খাতে
হাজার কিষান প্রযোজনা সমাহিত শত ঘাস অনুপ্রাতে
নব নব প্রেতাত্মার আগমনে পুরাতন আত্মার রোদন
উঁচা ভবন দেখার লালিত স্বপ্ন এখন ভেঙ্গে খান খান।
সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ৯:২২
৩০টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

লিখেছেন নতুন নকিব, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫

ফেরেশতা; মহান আল্লাহর মহিমান্বিত ও বিস্ময়কর এক সৃষ্টি

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

ফেরেশতা বা মালাইকা হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার অসাধারণ ও বিশেষ এক সৃষ্টি। তাঁরা নূরের তৈরি, অদৃশ্য, শক্তিশালী... ...বাকিটুকু পড়ুন

“মনে রাখিস”: খুন হওয়া পরিবারগুলির মুখে কয়েক লক্ষ টাকা গুঁজে দেওয়ার জন্য রাষ্ট্র নয়

লিখেছেন শরৎ চৌধুরী, ২৬ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৪৮

এ বছর আমি ঈদ করার চেষ্টা করেছি অনেক। ফিলিস্তিনের মুখগুলি এখন আর আগের মতো বিরক্ত করে না। অ্যালগরিদম সরিয়ে রাখে; ইরানের মুখগুলি মিডিয়ার রাজনীতিতে সামনে আসে কম। তবে ঈদের শুরুতেই... ...বাকিটুকু পড়ুন

২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার পেয়েছিলাম, কিন্তু সায় দেইনি

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৫



অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‍আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদের বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, যাদের আসলে ডিপ স্টেট বলা হয়,... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

×