somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ক্যসিনোর মায়া কান্না!!- সন্ধা তুমি পাহরায় থেকো যাইওনা এখনি

০৩ রা অক্টোবর, ২০১৯ রাত ১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ও গো সন্ধা পাহরায় থেকো এখনি যাইওনা তুমি
অতল কালো দুখের মাঝে তাদের তুমি ডুবাইওনা!
নিকশ কালো মাটির ভারে কোথায় গেল পদ্মবনের মধু
কোথায় গেল রসে ঠাসা দুনিয়ার সব নামি দামি সাধু!!

কোন সে জালে আটকে গেল তাদের জীবনসাঁজের মিলন মেলা
ছেড়ে দিয়ে পদের মায়া, দলের ছায়া সাঙ্গ হল সকল লিলাখেলা
ভাবনা কেবল কোথায় হবে এতসব নব্য ধনমানের নতুন ঠিকানা
জরা গ্রস্ত তক্তপোস আর কালিমাখা সতরঞ্চে পাতা হবে বিছানা ।

অনেক কথার মরণ হবে অনেক বাণী চুপ
নতুন কালের নট রাজা নিবে নতুন রূপ
জগত রাজার দারুণ খেলা বর্গি নামবে দেশে
ভাগ্য খেলায় নতুন মেলায় ভিন্নতর বেশে।

ঘরের থেকে পথে ঘাটে চলতে হবে ডর
কোথায় জানি লুকিয়ে আছে রাজদস্যুর চর
আসন পেতে রসে ডুবে শুনত পালা গান
বিনা দোষে দেবীর কোপে সাধুর অসম্মান!

গুপ্ত চালের যাতায় পরে ভিটেয় হল চাষ
ক্রমে ক্রমে শক্তিমানের গুমর হচ্ছে ফাস
হারল যে ঘুচল তার ওপাড়াতে সুখের বাস
জানলে আগে করত জানি কাদের সর্বনাশ।

ফিসফিসিয়ে কথা কওয়া আঁর চোখে সব চাওয়া
ঘরের মানুষ জিব কেটে হঠাৎ পিছন ফিরে যাওয়া
আলতু পায়ে খোলস পাল্টে কপালে তুলে চোখ
আলো ছায়ায় চক্ষু বুজা এসব কোন দেবতার মুখ।


হতাশ মনে ক্যাসিনোর ভাবনা, তীরে এসে ডুববে নাকি তরি
এত লস মেনে নিয়ে এই মাতালেরা কভু যাবেনা তাকে ছাড়ি
আবার এরা আসবে ফিরে দিবেই মন সেই খেলারই পরে
সন্ধাক্ষনে আশার আলো উঠবে জ্বলে উত্তেজনার ঝলক হবে শুরু ।

এখানে হারার থেকে জেতা আরও খারাপ, আরও অনেক বড় হার
এটা জানেনা সে কারণ মাথার মধ্যে ‘ডোপামিন’ নিঃসরণ হয় তার
জ্যাক পটের ঝনৎকার ধমনিতে তার দারুন সব উত্তেজনা ছড়ায়
বারবার এর স্বাদ নিতে গিয়ে স্থাবর-আস্থাবর সকলি তারা হারায়।

আবার যেন আটকে না যায় জালে, তেমন তরই ক্যসিনো রুলেটের
চাকার গড়ন আর পে-আউট সংগঠনের কাজে এখন মোরা বড়ই পটু
নবতর কৌশলে সেদিনের মতন যদিও বড় একটা দান যায় জিতে
তেলেসমাতি চালে দানের কড়ি পুরাটাই তুলে নিব যে নীজ পাতে !!

মোদ্দা কথা
রুধিতে হবে বৈধ অবৈধ সকল প্রকার ক্যসিনোর মায়াকান্না
বলাতে হবে পরাজিত নিন্দিত মুখটি আর কাওকে দেখাবোনা
গেছে নর্তকীর পায়ের ঘুঙুর সেখানে নেই কোন নৃত্ত ব্যালে
তাকিয়ে দেখ মানুষের সব নষ্টামী এখন জুটেছে তার ভালে ।

ছবিসুত্র : গুগল অন্তর্জাল
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২১ রাত ১:৪৭
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×