
সে অঙ্গের উদ্দেশ্য হয়ে গেলে পুরন
তার ঝরে যাওয়াই প্রকৃতির নিয়ম
যেমন শীত আগমনী পর্ণমোচী বন।

পত্রহীন গাছেও ফুটে ফুল
আগুন জড়া ফাগুনে যেমন
রক্তীম পলাশ আর শিমুল।


কিছু প্রাণীর অঙ্গও যেমন এলান্ডারের মত
রেইনডিয়ার তার জন্ম নেয়ার পরে ফিবছর
নিজের শিং নিজে নিজেই করে কর্তন
স্বাপদদের কাছে নীজকে করতে গোপন।


দুধদাঁত ঝড়ে যায় সেইযে শিশুকালেই
তারপরও সাপের মতন খোলস বদলে
ছোবল মারে সকলের চোখের গোচরেই।
ডালের ফাকে শোণ শোণ বাতাশের শব্দ
পত্রহীন শাখাগুলি নিদ্রাহীন বেদনায় আঁকা
অনেক আগুন ঝড়া অশ্রু জল ফেলে
থেকোনা আর তুমি পত্র ঝড়াদের দলে।

চিরহরিৎ তরু হয়ে ঘুচাও এ কদর্য গড়ন
ফুলে ফলে কবরি সাজে থাক সারাটি জীবন
পারিজাত মঞ্জরিত লীলার সঙ্গিনী রূপ ধরি
বেণুবনে নীড় রচে সকল স্বর্গসুখ লহ কাড়ি।
ছবিসুত্র : কৃতজ্ঞতার সহিত গুগল অন্তর্জাল
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



