somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুদ

১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মূসা ইবনু ইসমাঈল রহ সামুরা
ইবনু জুনদাব (রাঃ) থেকে
বর্ণিত, তিনি বলেন, নাবী
সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম (ফজর)
সালাত (নামায/নামাজ)
শেষে আমাদের দিকে মুখ
ফিরিয়ে বসতেন এবং
জিজ্ঞাসা করতেন,
তোমাদের কেউ গত রাতে
কোন স্বপ্ন দেখেছ কি?
(বর্ণনাকারী) বলেন, কেউ
স্বপ্ন দেখে থাকলে তিনি
তা বিবৃত করতেন। তিনি তখন
আল্লাহর মর্জি মুতাবিক
তা’বীর বলতেন। একদিন
আমাদেরকে প্রশ্ন করলেন,
তোমাদের কেউ কি কোন
স্বপ্ন দেখেছ? আমরা বললাম,
জী না। নাবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম বললেনঃ গত রাতে
আমি দেখলাম, দু’জন লোক
এসে আমার দু’হাত ধরে
আমাকে পবিত্র ভূমির দিকে
নিয়ে চললো। হঠাৎ দেখতে
পেলাম, এক ব্যাক্তি বসে
আছে আর ব্যাক্তি লোহার
আকড়া হাতে দাঁড়িয়ে আছে।
(ইমাম বুখারী রহ বলেন)
আমাদের এক সাথি মূসা রহ
বর্ণনা করেছেন যে,
দণ্ডায়মান ব্যাক্তি উপবিষ্ট
ব্যাক্তির (এক পাশের)
চোয়ালটা এমনভাবে আকড়া
দ্বারা বিদ্ধ করছিল যে, তা
(চোয়াল বিদীর্ণ করে)
মস্তকের পশ্চাঁদভাগ পর্যন্ত
পৌঁছে যাচ্ছিল। তারপর অপর
চোয়ালটিও পূর্ববৎ বিদীর্ণ
করছিল। আমি জিজ্ঞাসা
করলাম, এ কি হচ্ছে?
সাথীদ্বয় বললেন, (পরে কথা
হবে এখন) চলুন। আমরা চলতে
চলতে চিৎ হয়ে শায়িত এক
ব্যাক্তির পাশে এসে
উপস্থিত হলাম, তার শিয়রে
পাথর হাতে এক ব্যাক্তি
দাঁড়িয়ে পাথর দিয়ে তার
মাথা চূর্ণ করে দিচ্ছিল।
নিক্ষিপ্ত পাথর দূরে গড়িয়ে
যাওয়ার ফলে তা তুলে
নিয়ে শায়িত ব্যাক্তির
নিকট ফিরে আসার পূর্বেই
বিচূর্ণ মাথা পূর্ববৎ জোড়া
লেগে যাচ্ছিল। সে পুনরায়
মাথার উপরে পাথর নিক্ষেপ
করছিল। আমি জিজ্ঞাসা
করলাম, লোকটি কে? তাঁরা
বললেন, চলুন। আমরা অগ্রসর হয়ে
চুলার ন্যায় এক গর্তের নিকট
উপস্থিত হলাম। গর্তের
উপরিভাগ ছিল সংকীর্ণ ও
নীচের অংশ প্রশস্থ এবং এর
নীচদেশ থেকে আগুন জ্বলছিল।
আগুন গর্ত মুখের নিকটবর্তী
হলে সেখানের লোকগুলোও
উপরে চলে আসত যেন তারা
গর্ত থেকে বের হয়ে যাবে।
আগুণ ক্ষীণ হয়ে গেলে
তারাও (তলদেশে) ফিরে
যায়। গর্তের মধ্যে বহুসংখ্যক
উলঙ্গ নারী-পুরুষ ছিল।
জিজ্ঞাসা করলাম, এরা
কারা? তাঁরা বললেন, চলুন।
আমরা চলতে চলতে একটি রক্ত
প্রবাহিত নদীর নিকট
উপস্থিত হলাম। নদীর
মাঝখানে এক ব্যাক্তি
দাঁড়ানো ছিল, (ইমাম
বুখারী রহ বলেন) ইয়াযীদ
ইবনু হারূন ও ওহাব ইবনু জারীল
ইবনু হাযিম রহ বর্ণনায়
==রয়েছে। নদীর তীরে অপর
এক ব্যাক্তি যার সামনে
ছিল পাথর। নদীর
মাঝখানের লোকটি নদী
থেকে বের হয়ে আসার জন্য
অগ্রসর হলেই তীরে
দাঁড়ানো লোকটি সে
ব্যাক্তির মুখ বরাবর পাথর
নিক্ষেপ করত, এতে সে তাকে
পূর্বস্থানে ফিরিয়ে দিত।
এমনভাবে যতবার সে তীরে
উঠে আসতে চেষ্টা করে
ততবার সে ব্যাক্তি তার মুখ
বরাবর পাথর নিক্ষেপ করে
পূর্বস্থানে ফিরে যেতে
বাধ্য করে। আমি জানতে
চাইলাম, এ ঘটনার কারণ কি?
তাঁরা বললেন, চলতে থাকুন।
আমরা চলতে চলতে একটি সবুজ
বাগানে উপস্থিত হলাম।
এতে একটি বড় গাছ ছিল।
গাছটির গোড়ায় একজন
বয়:বৃদ্ধ লোক ও বেশ কিছু
বালক-বালিকা ছিল। হঠাৎ
দেখি যে, গাছটির
সন্নিকটে এক ব্যাক্তি
সামনে আগুন রেখে তা
প্রজ্জলিত করছে। সাথীদ্বয়
আমাকে নিয়ে গাছে
আরোহণ করে এমন একটি
বাড়ীতে প্রবেশ করালেন
যে, এর চেয়েসুদৃশ্য বাড়ী
পূর্বে আমি কখনো দেখিনি।
বাড়ীতে বহু সংখ্যক বৃদ্ধ, যুবক,
নারী এবং বালক-বালিকা
ছিল। এরপর তাঁরা আমাকে
সেখান হতে বের করে
নিয়ে গাছের আরো উপরে
আরোহণ করে অপর একটি
বাড়ীতে প্রবেশ করালেন।
এটা পূর্বাপেক্ষা অধিকসুদৃশ্য
ও সুন্দর। বাড়ীটিতে কতিপয়
বৃদ্ধ ও যুবক অবস্থান করছিলেন।
আমি বললাম, আজ রাতে
আপনারা আমাকে (বহুদূর পর্যন্ত)
ভ্রমণ করালেন। এখন বলুন, যা
দেখলাম তার তারপর্য কী?
তাঁরা বললেন, হাঁ, আপনি যে
ব্যাক্তির চোয়াল বিদীর্ণ
করার দৃশ্য দেখলেন সে
মিথ্যাবাদী; মিথ্যা কথা
বলে বেড়াতো, তার বিবৃত
মিথ্যা বর্ণনা ক্রমাগত
বর্ণিত হয়ে দূর দূরান্তে
পৌঁছে যেতো। কিয়ামত
পর্যন্ত তারা সাথে এ
ব্যবহার করা হবে। আপনি
যার মাথা চূর্ণ করতে
দেখলেন, সে এমন ব্যাক্তি
যাকে আল্লাহ কুরআনের
শিক্ষা দান করেছিলেন,
কিন্তু রাতের বেলায় সে
কুরআন থেকে বিরত হয়ে
নিদ্রা যেতো এবং দিনের
বেলায় কুরআন অনুযায়ী আমল
করতো না। তার সাথে
কিয়ামত পর্যন্ত এরূপই করা
হবে। গর্তের মধ্যে
যাদেরকে আপনি দেখলেন,
তারা ব্যভিচারী। (রক্ত
প্রবাহিত) নদীতে আপনি
যাকে দেখলেন, সেসুদখোর।
গাছের গোড়ায় যে বৃদ্ধ
ছিলেন তিনি ইবরাহীম
(আলাইহি ওয়াসাল্লাম) এবং
তাঁর চারপাশের বালক-
বালিকারা মানুষের
সন্তান। যিনি আগুন
জ্বালাচ্ছিলেন তিনি
হলেন, জাহান্নামের
খাযিন মালিক নামক
ফিরিশতা। প্রথম যে
বাড়ীতে আপনি প্রবেশ
করলেন তা সাধারণ
মু’মিনদের বাসস্থান। আর এ
বাড়ীটি হল শহীদগণের
আবাস। আমি (হলাম) জিবরাঈল
আর ইনি হলেন মীকাঈল। (এরপর
জিবরাঈল আমাকে বললেন)
আপনার মাথা উপরে উঠান।
আমি উঠিয়ে মেঘমালার
ন্যায় কিছু দেখতে পেলাম।
তাঁরা বললেন, এটাই হল
আপনার আবাসস্থল। আমি
বললাম, আমাকে ছেড়ে দিন
আমি আমার আবাসস্থলে প্রবেশ
করি। তাঁরা বললেন, এখনো
আপনার হায়াতের কিছু সময়
অবশিষ্ট রয়ে গেছে যা পূর্ণ
হয়নি। অবশিষ্ট সময় পূর্ণ হলে
অবশ্যই আপনি নিজ আবাসে
চলে আসবেন। সহি বুখারী
(ইফাঃ) অধ্যায় ২০/ হাদিস
নাম্বার 1303
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×