ছেলে: আচ্ছা বাবা রাজনীতি কি?
বাবা: রাজনীতি হচ্ছে সরকারী দল বা সরকার, বিরোধী দল এবং জনগণকে সাথে নিয়ে দেশকে ভবিষ্যৎ উজ্জল করা।
ছেলে: বাবা, সরকার, বিরোধী দল, জনগণ এবং ভবিষ্যতটা একটা খোলাসা করে বুঝিয়ে দাও।
বাবা: মনে কর আমি সরকার চালাই, আমি হচ্ছি সরকার। তোমার মা সবকাজে আমার বিরোধিতা করে সে হচ্ছে বিরোধী দল। তুমি সবকিছু অবজার্ভ করো তাই তুমি হচ্ছো জনগণ। আর আমরা সবাই তোমার ছোটভাই সেন্টুর আগামী দিনগুলো ভাল চাই। সে হচ্ছে ভবিষ্যত।
ছেলে বাবার কাছ থেকে রাজনীতি জ্ঞান নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করলো। সে অনেক কিছু জেনে ফেলেছে এ আনন্দে মধ্য রাতেও তার ঘুম আসছিলনা। তাই সে সরকার, বিরোধী দল, ভবিষ্যত সবাই কী করছে দেখতে বের হল। প্রথম উকি দিল মা-বাবার ঘরে। সে দেখল তার বাবা নাক ডেকে ঘুমোচ্ছে, মা নিজের সাজগোজ নিয়ে ব্যস্ত। তারপর গেল সে তার ছোটভাইয়ের রুমের দিকে। সেখানে গিয়ে দেখল তার ছোটভাই প্রশ্রাব করে বিছানা ভিজিয়ে ফেলেছে। ভবিষ্যতের এ অবস্থা দেখে তার খুব খারাপ লাগল।
পরদিন সে স্কুলে যাবার পর স্কুল টিচার প্রশ্ন করলেন-
টিচার: বলতো রাজনীতির সংজ্ঞা কী?
ছাত্র: (ছাত্রতার বাবার সংজ্ঞাটা ভুলে গেল। তাই রাতে যা দেখেছিল তার উদাহরণ দিয়ে বুঝাতে চেষ্টা করল।) স্যার, রাজনীতি মানে হচ্ছে-সরকার নাক ডেকে ঘুমায়, বিরোধী দল নিজেকে নিয়ে ব্যস্ত, আর জনগণ চেয়ে চেয়ে দেখে যে তার ভবিষ্যত প্রশ্রাব (ময়লা) -এ পরিপূর্ণ। কিন্তু সে কিছুই করতে পারেনা!
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৭:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



