তোমাকে আমি ভালোবাসতাম অনাদিকাল থেকে, এক সুষম গতিতে চলমান প্রেম, তুমি আসার পর দ্রূতি বেড়ে যায়, তুমি আমার প্রাণ শক্তি, যাকে ছাড়া আমার চলেনা..........
জানি তোমাকে পাওয়া হবেনা আর, ঘর বাঁধা হবেনা আমার, তুমি ফিরবেনা, জাগবেনা আমাকে দেখার সাধ, ভুলে যাবে আমায়, তোমার হৃদয় থেকে মুছে যাবে আমার ছবি, তবুও আমি তোমার অপেক্ষায় থাকি, জীবন ডেকে বলে- তুমি আসবেই..........
ঝলসে যাওয়া হৃদয় থেকে থেকে আর্তনাদ তোলে, চোখ জুড়ে জ্বলন্ত কয়লার তাপ, জীবনটা ছাইভষ্ম হয়ে পড়ে থাকে, অতীতে অগ্নোৎপাত উৎখাত করতে চায়, তবুও নরক কুন্ডে পড়ে থাকা, তুমি যদি ফেরো.............
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




