১ম প্রশ্নঃ মনে করুন তিন বন্ধু, জামাল, কামাল, রিমেল একটা পুকুরে মাছ ধরতে গেছে ছিপ দিয়ে। তাদের মধ্যে শুধু মাত্র একজনাই মাছ রাখার পাত্র নিয়ে গেছে। তারা সবাই মিলে আলোচনা করে এই সিদ্ধান্ত নিলো যে তারা সব মাছ এক পাত্রে রাখবে এবং সময় হলে ভাগ করে নেবে। তো তাদের মাছ ধরতে ধরতে অনেক্তা রাত হয়ে গেলে সবাই ঘুমিয়ে পড়লো। তো সবার প্রথমে ঘুম থেকে উঠলো রিমেল। সে করলো কি মাছ গুলো সমান তিন ভাগে ভাগ দেখে একটা মাছ ভাগে বেশি হচ্ছে, তো রিমেল বেসশি একটা পুকুরে ছেড়ে দিয়ে নিজের ভাগ নিয়ে চলে গেলো। তার যাবার পর ঘুম ভাঙল কামালের সেও মাছ গুলো তিন ভাগ করে দেখল আবারো একটা বেশি। সেও রিমেলের মোট একটা মাছ পুকুরে ছেড়ে দিয়ে নিজের ভাগ নিয়ে চলে গেলো। তার কিছুক্ষণ পর ঘুম ভাঙল জামালের। সে ভাবল হয়ত তারা আশে পাশেই আছে কোন প্রাকৃতিক কাজ সারছে। এই ভেবে সেও মাছ গুলো কে তিন ভাগে ভাগ করে নিজের টা নিয়ে চলে গেলো।
এখন প্রশ্ন হল তারা সরবনিম্ন কইখানা মাছ ধরেছিল ????
২য় প্রশ্নঃ একটা গোলাকার সুইমিং পুলের মাঝ খানে একটা লিলি ফুল আছে। তো ফুলটা প্রতিদিন তার নিজের আয়তনের দিগুন পরিমানে বৃদ্ধি পাই। তো একজন বিশতম দিনে গিয়ে দেখল ফুল টা পুরো পুল ভরে আছে।
এখন বলতে হবে কততম দিনে ফুলটি পুলের অর্ধেক স্থানে ছিল????????
৩য় প্রশ্নঃ
একটা লোক আঠারো তলা বিল্ডিঙের সর্বশেষ তলাতে থাকে। উনি যখন প্রতিদিন অফিসে যান। লিফট ব্যবহার করে নিজে আসেন। কিন্তু সন্ধ্যার সময় যখন অফিস থেকে ফিরে আসেন, তখন তিনি লিফট করে দশ তলা পর্যন্ত যান। বাকি আট তলা উনি সিঁড়ি বেয়ে যান।
এখন আপনাদের বলতে হবে কারণ টা কি?
৪রথ প্রশ্নঃ
তিন বন্ধু একটা রেস্টুরেন্টে কফি এবং সিগারেট খেতে গেছে। খাওয়া শেষে দেখা গেলো তিনজনের বিল এসেছে ত্রিশ টাকা। সবাই দশ টাকা করে পকেট থেকে বের করে দিলো। বেয়ারা নিয়ে ক্যাশিয়ার কে দিলো। ওই তিন বন্ধুদের মধ্যে আবার একজন ক্যাশিয়ারের খুব পরিচিত হওয়ায় উনি পাচ তকা কম রাখলেন। বেয়ারা পাচ টাকা ফিরত দিলে সবাই একটাকা করে তুলে নিলো। বাকি দু টাকা বেয়ারা কে নিতে বলল।
এখন প্রশ্ন হল; বিল হল তিন বন্ধু প্রথমে দশ টাকা করে দিয়েছিল; একটাকা ফিরত নিলে সবার নয় টাকা করে দেওয়া হয়। তাহলে তিনজনা মিলে দিলো ৯গুন৩=২৭; বেয়ারা কে দিলো দু টাকা তাহলে হয় ২৯ টাকা। বাকি এক টাকা গেলো কয়????????
৫ম প্রশ্নঃ
তাঞ্জিলার বাবার ছয় মেয়ে, তারা হল , রিনু, রুনু, ঝিনু, ঝুনু, নিনু,
ষষ্ঠ জনার নাম কি?
[ কেউ যদি প্রশ্নের উত্তর গুলার নাম জানতে চান তাহলে আমার ফেইস বুকে একটা এই বিশয়ে পেইজ আছে দেখে নিতে পারেন।
http://www.facebook.com/durantoshayeed/bangla IQ test .

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


