somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারত সন্ত্রাসী রাষ্ট্র : হাফিজ

০৯ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ভারতকে সন্ত্রাসী রাষ্ট্র অভিহিত করে হাজার হাজার সমর্থক নিয়ে শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে প্রকাশ্যে সমাবেশ করেছেন ইমলামপন্থী নেতা হাফিজ সাঈদ।

২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পাকিস্তানের এই নেতাকেই অভিযুক্ত করেছে ভারত। তিন দিন ধরে চলা বন্দুকধারী সন্ত্রাসীদের ওই হামলায় ১৬৬ জন নিহত হয়। সাঈদকে ধরিয়ে দিতে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

আগস্টে কাশ্মীর সীমান্তে ভারতের ৫ সেনার মৃত্যু নিয়ে দুই দেশে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে দশ হাজারের বেশি সমর্থক নিয়ে সাঈদের প্রকাশ্য সমাবেশ ওই উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে।

সমাবেশে যোগ দেয়া সমর্থকদের উদ্দেশে সাঈদ বলেন, যুক্তরাষ্ট্র ও ভারত আমাদের ওপর খুব রাগান্বিত। এর অর্থ সৃষ্টিকর্তা আমাদের ওপর খুশি। কাশ্মীর স্বাধীন না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। কাশ্মীরের স্বাধীনতার জন্য আমরা সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। এ সময় সমর্থকরা ‘জিহাদ! জিহাদ!’ বলে চিত্কার করতে থাকে। তবে সাঈদ নিজে ‘জিহাদ!’ শব্দটি উচ্চারণ করেননি। এদিকে, গুপ্তচর সন্দেহে দীর্ঘদিন পাকিস্তানে বন্দি ভারতের নাগরিক সর্বজিত্ সিং চলতি বছর দেশটির কারাগারে মারা যান। মৃত্যুর পর সর্বজিতের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতে এনে তার শেষকৃত্য অনুষ্ঠান করা হয়। এতে ক্ষুব্ধ সাঈদ বলেন, সে (সর্বজিত্) সন্ত্রাসী ছিল। কীভাবে ভারত সরকার একজন সন্ত্রাসীকে জাতীয় বীরের মর্যাদা দিল? এর অর্থ ভারত সরকার এবং তাদের সেনাবাহিনী সন্ত্রাসী।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা সাঈদকে বিচারের আওতায় আনার জন্য পাকিস্তানকে আহ্বান জানিয়েছে ভারত। মুম্বাই হামলার পর দুই দেশের সম্পর্কের অবনতির একটি কারণ এটি।

লস্কর-ই-তাইয়েবা পাকিস্তানে নিষিদ্ধ হলেও অনানুষ্ঠানিকভাবে দেশটিতে তাদের কার্যক্রম চলছে। গুঞ্জন রয়েছে দেশটির সেনাবাহিনীর সঙ্গেও তারা ঘনিষ্ঠ। সাঈদ দীর্ঘদিন সংগঠনটির সভাপতি ছিলেন। এখন সংগঠনটির দাতব্য অংশের প্রধান।

ভারতের আশঙ্কা সাঈদের বিরুদ্ধে যাবতীয় প্রমাণপত্র ইসলামাবাদে পাঠানোর পরও তাকে আইনের আওতায় আনার কোনো ইচ্ছা নেই পাকিস্তানের। এমনকি তাকে লাহোরের একটি গ্রামে স্বাধীনভাবে বসবাস করতে দিচ্ছে দেশটির কর্তৃপক্ষ
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপি কেন পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না?

লিখেছেন তানভির জুমার, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৪


চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ড্রাইভারকে পিটাইয়া মাইরা ফেলসে।
ঘটনাস্থল? ঢাকা।
২০ টাকার চাঁদা ২০০ হয়ে গেছে রাতারাতি।
ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ করে আছে ড্রাইভাররা।
একটা মানুষকে যদি ডেইলি... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধাদের হয়রানি বন্ধ হোক

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:১৩


এই দেশে বিপ্লব করা খুবই কঠিন । কিন্তু বিপ্লব করার পর শান্তিতে থাকা আরোও কঠিন। কারণ রাষ্ট্র বিপ্লবীদের কদর বোঝে না। তাই আমরা আজকে দাবি জানাতে এসেছি :... ...বাকিটুকু পড়ুন

ধানের বেপারী খালকেটে নৌকা আনলে ধান লুট হতে পারে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৬



জুলাই যোদ্ধা নৌকা ডুবিয়ে ভেলায় চড়িয়ে ধান ভাসিয়েছে।এখন ধানের মালিক খালকেটে নৌকা আনলে নৌকার মাঝি নৌকায় করে ধান লুট করে নিয়ে যেতে পারে।প্রসঙ্গঃ সজিব ওয়াজেদ জয় একত্রিশ... ...বাকিটুকু পড়ুন

ইসলামী মরমী সাধনা সুফীবাদ নিয়ে একটি ধারাবাহিক লেখা***** ১ম পর্ব : এক মহিয়সি সুফী সাধিকা নারী রাবিয়া বসরী (রহ.)

লিখেছেন ডঃ এম এ আলী, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৩


রাবিয়া বসরী (রহ,) কে নিয়ে আলোচনার পুর্বে সুফিবাদ কী এবং সুফিবাদের ইতিহাস নিয়ে একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করে নেয়া হল। (এখানে উল্লেখ্য এ পোস্টে দেয়া রাবিয়া বসরী(র,) সম্পৃক্ত সবগুলি... ...বাকিটুকু পড়ুন

সহজ সরল জীবনযাপন করা ভীষণ জরুরী

লিখেছেন রাজীব নুর, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪২



কমনসেন্স বাড়ানো কিচ্ছু নেই।
এটা বয়সের সাথে সাথে অটোমেটিক বাড়তে থাকবে। জন্মের পর থেকেই মানুষ শিখতে থাকে। আমি এটুকু বয়সে এসে বুঝতে পেরেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে... ...বাকিটুকু পড়ুন

×