somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হবিগঞ্জে ব্যতিক্রমী গণবিয়ে

১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হবিগঞ্জ শহরে ব্যতিক্রমী এক গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে একসঙ্গে অসহায় আট নারীর বিয়ে সম্পন্ন হয়। এ বিয়ের অনুষ্ঠান দেখতে অসংখ্য উৎসুক নারী-পুরুষের ভিড় জমে।হবিগঞ্জ পৌরসভার আয়োজনে বুধবার বেলা ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌরসভা প্রাঙ্গণে এ বিয়ে অনুষ্ঠিত হয়।নব দম্পতিরা হলেন, বানিয়াচং উপজেলার ইকরাম গ্রামের ঈদু মিয়ার ছেলে দিলু মিয়া ও হবিগঞ্জ শহরের দানিয়ালপুর গ্রামের আনোয়ার আলীর মেয়ে হামিদা বেগম, হবিগঞ্জ সদর উপজেলার মৃত ওয়ারিশ উল্লার ছেলে মিন্টু মিয়া ও হবিগঞ্জ শহরের তেঘরিয়া এলাকার মৃত দোস্ত মোহাম্মদের মেয়ে কোহিনুর বেগম, হবিগঞ্জ শহরের ইনাতাবাদ এলাকার মৃত মোবারক মিয়ার ছেলে ছুরত আলী ও একই এলাকার আব্দুল কদ্দুছের মেয়ে সামসুন্নাহার লাকী, বাহুবল উপজেলার তারাপাশা গ্রামের আশরাফ আলীর ছেলে আবু মিয়া ও হবিগঞ্জ শহরের উমেনগর পুরাতন হাটি এলাকার সোবান মিয়ার মেয়ে আমিনা বেগম, বানিয়াচং উপজেলার পাঠানটুলা গ্রামের শিতাব উল্লার ছেলে মনু মিয়া ও হবিগঞ্জ শহরের খোয়াইমুখ সড়ক এলাকার আলাই মিয়ার মেয়ে পারভীন আক্তার, সুনামগঞ্জের দিরাই উপজেলার ধাইপুর গ্রামের মনর মিয়ার ছেলে আবু মিয়া ও হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার আব্দুস শহীদের মেয়ে শামেলা বেগম, হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার সত্তার মিয়ার ছেলে সমুজ মিয়া ও মোহনপুর এলাকার সেতু মিয়ার মেয়ে নাজু আক্তার এবং সুনামগঞ্জ জেলা সদরের নারায়নতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে উমর ফারুক ও হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার আরজু মিয়ার মেয়ে আমিনা খাতুন।শহরের আলোচিত এ গণবিয়েতে উপস্থিত হয়ে শহরবাসী অনেকেই নব দম্পত্তিদের হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন।বিয়ে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি ফজলুর রহমান, দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহছান, হবিগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল বারী লস্কর, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ইসলাম তরফদার তনু, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, কাউন্সিলর আব্দুল আউয়াল মজনু ও লাভলী সুলতানা প্রমুখ।গণবিয়ে অনুষ্ঠানের ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ জানান, শহরে অনেক অসহায়-দরিদ্র কন্যাদায়গ্রস্থ বাবা রয়েছেন। তাদের কথা চিন্তা করেই পৌরসভার এ আয়োজন।
এখন থেকে প্রতি বছরই এ ধরনের গণবিয়ের আয়োজন করা হবে বলে তিনি জানান।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৯)

লিখেছেন খায়রুল আহসান, ২১ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৬

অষ্টম পর্বের লিঙ্কঃ পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

১০ই জিলহজ্জ্ব তারিখে (০৬ জুন ২০২৫) সূর্যোদয়ের আগেই আমরা মুযদালিফা থেকে রওনা হয়ে সকাল সকাল ‘বড় জামারাত’ বা জামারাত আল... ...বাকিটুকু পড়ুন

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

লিখেছেন নতুন নকিব, ২১ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:৫৪

অনুদিত, অনূদিত এবং অনুবাদিত, কোনটার কী অর্থ?

অন্তর্জাল থেকে সংগৃহিত।

প্রথমেই বলা দরকার, "অনূদিত" শব্দটি সাধারণত সঠিক এবং প্রমিত বানান হিসেবে ব্যবহৃত হয় যখন অর্থ "অনুবাদ করা হয়েছে এমন" বা "ভাষান্তরিত"... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শেকল ভাঙার গান

লিখেছেন ইসিয়াক, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০২

রক্ত-আগুনে প্রতিবাদ চলুক,
বিক্ষোভের অনলে সারাদেশ জ্বলুক ।
শেষ থেকে শুরু হোক না আবার,
নতুন করে তো কিছু নেই হারাবার!

পুনরায় বিনাশিব তিমির রাত
আঁধার কেটে জাগবে প্রভাত।

দিকে দিকে সংগঠিত হও... ...বাকিটুকু পড়ুন

এসি ছাড়াই ঘর থাকবে বরফ শীতল: মেনে চলুন বিশেষজ্ঞদের বিশেষ টিপস

লিখেছেন শিমুল মামুন, ২১ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬


তীব্র তাপপ্রবাহে (Heatwave) জনজীবন যখন বিপর্যস্ত, তখন ঘর ঠান্ডা রাখাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে ঘর শীতল রাখতে যে সবসময় এসির (Air Conditioner) প্রয়োজন হবে, তা নয়। বিশেষজ্ঞরা কিছু... ...বাকিটুকু পড়ুন

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

×