পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার প্রদেশ। হিন্দুকুশ পর্বতমালা বেষ্টিত আফগান সীমান্তবর্তী অঞ্চল। ভৌগোলিক অবস্থানগত এবং আফগান যুদ্ধের কারণে যেখানে প্রতিনিয়ত রচিত হয় মৃত্যুর বিভীষিকা। সেই বিভীষিকাময় মৃত্যু উপত্যকার মাঝে পারিপার্শিক অন্যান্য জাতি উপজাতি থেকে সম্পুর্ণ ভিন্ন এক সংস্কৃতির ধারক হিসেবে টিকে রয়েছে
কালাসা নামক প্রায় দশ হাজার জনসংখ্যার এক ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী। শুধুমাত্র ভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যই নয় বরং হালকা চুল, শারীরিক গঠন এবং সবুজাভ চোখও তাদের ভিন্নতার উদাহরণ। জাতিগত ভাবে তারা নিজেদের আলেকজান্ডার দ্যা গ্রেটের সৈন্যবাহিনীর উত্তর পুরুষ মনে করলেও নৃতাত্ত্বিক গবেষণায় তার ব্যাপারে নির্ভরযোগ্য কোন প্রমাণ নেই। বরং তাদের সংস্কৃতি, ভাষা ও পার্বণ বিবেচনা করলে তাদের ইন্দো ইরানী বা বৈদিক আর্যদের একটি প্রচীন ধারা হিসেবেই অনেক নৃতাত্ত্বিক মনে করে থাকেন। যদিও তাদের ব্যাপারে সাম্প্রতিক নৃতাত্ত্বিক গবেষণার ব্যাপারে কোন তথ্য আমার জানা নেই।
যাইহোক, কালাসা জাতিগোষ্ঠীর তিনটি প্রধান পার্বনের মধ্যে প্রধানতম উৎসব হচ্ছে
"বসন্ত উৎসব" যাকে স্থানীয় ভাবে
"জোশী" বলা হয়। তীব্র শীতের অবসানের প্রারম্ভে ইংরেজী মে মাসের দিকে পালিত হয়ে থাকে কালাসাদের জোশী উৎসব। ঐতিহ্যবাহী পোষাকে সজ্জিত হয়ে কালাসা নারীরা নেচে গেয়ে উদযাপন করে থাকে তাদের জোশী বা বসন্ত উৎসব। সাথে থাকে কালাসা পুরুষদের বাদ্য বাজনা।
দেখে নেই কালাসাদের বসন্ত উৎসবের কিছু ছবি।


নব পল্লবিত পুষ্পপত্রের ন্যায় জীর্ণাতা দূর করে নব জাগরণে মুখরিত হোক তারুণ্য। জরাজীর্ণ লজ্জিত অতীতকে মুছে ফেলে নব পল্লবে পল্লবিত হোক আমার প্রিয় স্বদেশ ভূমি। এবং তার শুরু হোক তারুণ্য জয়ী সকল প্রজন্ম চত্বর থেকেই। আর বসন্তের প্রথম প্রহরে এটাই হোক সকলের প্রত্যয়।
সবাইকে বাসন্তী শুভেচ্ছা।।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২২