somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুইসাইড

২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সেদিন এক মেয়ে সুইসাইড করেছিলো। ১৬ বছর বয়সী ঐ যুবতীটা ধর্ষিতা হওয়ার পর চার দেয়ালের বদ্ধ ঘরে নিজেকে কারাবন্দী রেখেছিলো আধামাস। নিজের বালিশটা কতটুকু অশ্রু গিলে নিয়েছিলো তাঁর চক্ষু থেকে! তা আমার জানা নেই। প্রতিদিনের নিঃশব্দ কান্নাগুলো তাঁকে কতবার মেরে ফেলেছে সেটাও জানিনা।

নিষ্ঠুর নিয়ম শুধু নিজেকে খুন করা। কিন্তু এই মেয়েটি ঘরের কোণার সেই চোট্টা রুমটার মধ্যে নিজেকে শতবার খুন করেছিলো। সুইসাইড করার আগের দিন মেয়েটি আমার সামনে এসে বুকেভরা কষ্ট আর অশ্রুময় চোখে আমাকে বলছিলো ------"ভাইয়া জীবন মানে কি?? তুমি জীবনকে কি হিসেবে দেখ??"

নিরুপায় হয়ে গেলাম আমি! কোন কোন প্রশ্নের উত্তর থাকেনা। এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্নের সম্মুখীন হয়ে গেছি। আক্ষেপ!! এই পৃথিবী সকল প্রশ্নের উত্তর রেখেছে। এই প্রশ্নটার উত্তর রাখেনি।

ক্ষুদ্র মস্তিষ্কের ডিকশনারি খুঁজে আমি তাঁকে এমন কোন উত্তর তাঁকে দিতে পারিনি। যেই উত্তরটা তাঁকে বেঁচে থাকার স্বপ্ন দেখাবে। যেই উত্তরটা শুনেই মেয়েটি কান্না বন্ধ করে নতুন করে পৃথিবীতে বেঁচে থাকতে চাইবে। নিজের ব্যথাগুলো ভুলে যাবে।

রাতে মেয়েটার সুইসাইডের খবর পেয়ে হাত পা শীতল হয়ে গেলো।
আহ্.....! আমি যদি আজ তাকে জীবনের উত্তরটা দিতে পারতাম। তাহলে তাঁকে বাঁচানো যেতো। নিজেকে সবচেয়ে অপরাধী আর অসহায় মনে হয়েছিলো তখন! যখন চেয়ে দেখলাম তার রুমের ফ্যানটা তাকে নিষ্ঠুরের মত ঝুলিয়ে রাখছে।

নামিয়ে আনার পর আমার বড্ড ইচ্ছে করছিলো আমি তাকে জিজ্ঞেস করি।
"আপু মৃত্যু মানে কি?? তুমি মৃত্যুকে কি হিসেবে দেখ??"
-
সেদিন আমার এমন কোন উত্তর জানা ছিলো না। যেই উত্তরটা তাঁকে বাঁচিয়ে রাখতো পৃথিবীর বুকে।

জীবনটা এভাবেই চলে! চোখের সামনে মানুষগুলো পর হয়ে যেতে থাকে। পৃথিবীর নিষ্ঠুর নিয়মের বিপরীতে তাঁদের জন্য কিছুই করা যায় না। কিছুই না
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×