কবিতা-বিবেকের বলিদান
১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দাদা কোথায়?মাঠের কাজে
বৌদি কেন বসে?
পাশের বাড়ীর সোনাই মাধব
বলল হেসে হেসে।
কি আর করি বলত সোনাই?
ভাবছি একা মনে,
বলতে গেলে লজ্জা লাগে
বলি কাহার সনে।
বলনা বৌদি এইতো আমি
ভাব আপন জন
লজ্জা কিসের পাচ্ছ বল?
পুড়ছে গহীন বন।
কিছু টাকা ধার দিবে গো
অল্প দিনের তরে,
তোমার দাদা কদিন থেকে
ভুগছে ভীষণ জ্বরে।
দিবে নিবে এতে কি আর?
বুলিয়ে মাথায় হাত
এইতো সুযোগ ভাবছে সোনাই
করব কুপোকাত।
আচ্ছা বৌদি জলতো খাওয়াও
বড্ড তৃষ্ণা পেলো
আর কতকাল থাকব উপোষ
দুপুর হয়ে এলো।
নেইযে ঘরে এক মুঠো চাল
কি দিব গো খেতে?
থাক থাক এদিক আসো
আর হবেনা যেতে।
দাওনা মিটায় বৌদি তুমি
একটু মনের সুখ
তাতেই আমার মিটবে খিদা
জুড়ায় প্রাণ ও বুক।
এইনা বলে জড়িয়ে ধরে
করছে হুড়োহুড়ি
জয় মা বলে পেটের নীচে
মারছে জোরে ছুরি।
বলছি ওরে হারামজাদা
গরিব হতে পারি
মোদের সাথে করবি এমন
টাকার বাহাদুরি।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!
ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন