সুমিদের পুকুরে
একদিন দুপুরে
চারিধারে জঙ্গল ঠিক তার মাঝেতে
সুমি আর ভাবনা
সাথে ছিল লাবনা
পড়িমরি দেই ডুব ভয় আর লাজেতে।
'
এত বড় পুকুরে
আমি একা দুপুরে
হাবুডুবু খাচ্ছি তিন পাক সাঁতারে
খিলখিল হাসিয়া
সুমি ধরে ঠাসিয়া
বলে ওরে চান্দু কেন এলি পাথারে।
'
কই গেলি ভাবনা
তোর পরে লাবনা
সুমি এসে গলা ধরে খুব জোরে ধাক্কায়
জলভরা পুকুরে
ঠাঁই নাই বাপুরে
আচমকা চেয়ে দেখি যাচ্ছিল কাক্কায়।
'
এই ভরা দুপুরে
ডাক দেই টুকুরে
আয় দাদা দুইজনে একসাথে সাঁতরাই
ভয়ে টুকু আসেনা
দরিয়াতে ফাঁসে না
এটা ওটা সেটা নয় দাদা বলে আত্রাই।
'
'
সুমিদের পুকুরে/নিচু তলার উকিল
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



