somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাকীম আল-মীযানের একটি আধুনিক যুক্তিমূলক ভাববাদী গান

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মধ্যে আমি যখন নিজের নফস্ দ্বারা প্রভাবিত হবার পর্যায়ে চলে আসি। তখন রূহ সাড়া দিয়ে বলে; এটা নফসানি। তখন আমি তা থেকে মস্তিষ্ক খাটিয়ে ফিরে আসি- রূহানী চেতনায়। নিজেকে বুঝ দেই; এতে তো নতুনত্বের কিছু নেই। সবই পুরাতন। এ দ্বারা প্রভাবিত হবার কিছু নেই।

বিগত বছরের শেষ দিকে এ বিষয়ে একটি আধুনিক যুক্তিমূলক ভাববাদী গানের প্রথম দু’লাইন মুখে মুখে সুরসহ রচনা করি। কিন্তু বিষয়টি একটু থিউরিক্যাল বলে তা সাথে সাথে শেষ করতে পারিনি। নিজেকে বলি আরো ভাবতে হবে। পরে সময় নিয়ে লেখা যাবে। অবস্থার প্রেক্ষাপটে একাই চলে আসবে। যদি বেঁচে থাকি ইনশা-আল্লাহ। বিবিধ কাজে ভাবনা থেকে দূরে সরে যায়- লাইন দু’টি। এ মাসের প্রথম সপ্তাহে আবার উক্ত লাইন দু’টো মনের অজ্ঞাতে ফিরে আসে । ফলে, গানটি শেষ করার প্রেরণা পাই। গত তিন দিন ধরে চেষ্টা চালিয়ে অবশেষে শেষ করতে সক্ষম হই নিম্নোক্ত গানটি।


নতুনত্বের কিছু নেই
সবই পুরাতন;
পৃথিবী এখনো রয়েছে
আগেরই মতোন।

এখনো সূর্য উঠে,
এখনো সূর্য ডুবে;
এরপর রাতে হয়
চাঁদের আগমন।

এখনো তাঁরারা হাসে
দূর ঐ আকাশ মাঝে;
এখনো মানুষ বাঁচে
হাসি-কান্নায় চিরন্তণ।

এখনো নফসে্ জাগে
মানুষের হৃদয় মাঝে;
রূহানী চেতনায় হয়
প্রশান্তির উন্মোচন।


* গানটির কথাগুলো কেমন হল জানিনা!
তবে ভবিষ্যতে আরো এডিট করার সম্ভবনা রয়ে গেছে।
আপতত; মিলালাম আর কি !

ধন্যবাদান্তে- হাকীম আল-মীযান।
১৪/০৪/২০১৬ইং।
০১/০১/১৪২৩ বাংলা।



সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

বিকেলগুলো থমকে থাকে, আজও তোমার পাড়ায়

লিখেছেন চারাগাছ, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০






সেদিন বিকেলেও লোকটা জানালার পাশে এসে দাঁড়িয়েছিল।

পাড়ার মানুষজন তাকে চেনে। চেনার কথাও। গত বাইশ বছর ধরে প্রায় প্রতিদিন বিকেল পাঁচটার দিকে লোকটাকে এই গলিতে দেখা যায়। কখনো হেঁটে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০২

লিখেছেন রাজীব নুর, ২৯ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০২



আমাদের চারপাশে অনেক কিছু আছে।
যা আমরা দেখতে পাই না। ব্যাকটেরিযয়া, ভাইরাস, ডার্ক ম্যাটার, অণু ও পরমাণুর কথা বলছি না। আমি বলছি, মৃত মানুষের কথা। প্রতিদিন বিশ্বে গড়ে দেড়... ...বাকিটুকু পড়ুন

×