রূহানী গজল-(৫)
০৭ ই মে, ২০১৬ সকাল ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হাকীম আল-মীযান।
নবী নবী; বিশ্বনবী
আমার প্রাণের পেয়ারা নবী,
রহমাতুল্লিল আলামীন তুমি
সর্বযুগের শ্রেষ্ঠ নবী ।
হেরার মাঝে পেয়েছি তোমায়
ওহুদের ময়দানে পেয়েছি তোমায়,
পেয়েছি তোমায় ঘরে-বাইরে
উম্মত আমরা মুহাম্মদী।
মরুর বুকে আঁধার ছিলো
দেখালে তুমি নূরের আলো,
আল্লাহ যে এক বুঝালে তুমি
করলে প্রচার; তাওহীদের বাণী।
সেই; নবীর প্রতি দরুদ পড়ো
ধরো; তাঁ'র সুন্নত ধরো,
শাফায়েত পাবে নবীর* তুমি
আল্লাহ হবেন- রাজী খুশি।
*(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)
রচনাকাল: ০৯/১০/২০০৬ইং
কিছু কথা:আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে
এ গজলটি লিখতে পারায়;
আমি নিজের অন্তরে অনেক প্রশান্তি বোধ করি- আলহামদুলিল্লাহ।
আর আফসোস করি; পরিপূর্ণ ভাবে নবী স.এর সুন্নত মাফিক চলার ব্যর্থতায়।
তবু হাশরের ময়দানে: মহান আল্লাহকে অন্তত: এতটুক বলতে পারবো-
হে আল্লাহ; আমি তোমার নবী স. এর প্রতি
তোমার দেয়া সাধ্যানুযায়ী
একটা "রূহানী গজল" লিখে হলেও
তা আমার মাতৃভাষায় দেশ ও জাতির সামনে
তুলে ধরে প্রচার করার চেষ্টা করেছি।
হে আল্লাহ! আমাকে দয়া করে মাফ করে দিন-আমীন। ধন্যবাদান্তে:
হাকীম আল-মীযান।
০৭/০৫/২০১৬ইং।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৬ সকাল ৯:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯

নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!
ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুননীরব আত্মপক্ষ।
স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন