somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরজু মিঞা বলেছেনঃ ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে

০৯ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরজু মিঞা বলেছেনঃ ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। স্যার যখন বলেছেন ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, তখন আমার আর কি বলার আছে, সবাই তো আপনার কথাই বিশ্বাস করবে, আমি তাই আপনাকেই বলি...

স্যার, ক্যাম্পাস মানে আপনার আর আপনার উপরওয়ালাদের বাসা না, ক্যাম্পাস মানে আমাদের সকল ছাত্র-ছাত্রী হল, ক্যাম্পাস মানে বটতলা, ক্যাম্পাস মানে ডেইরী-প্রান্তিক, ক্যাম্পাস মানে চৌরঙ্গী, মুক্তমঞ্ছ, ছায়ামঞ্ছ, শহীদ মিনার। আজ সন্ধ্যার পর এইসব জায়গার চেহারা দেখেছেন? আপনার কি মনে হয়েছে ক্যাম্পাসের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে? প্রতিদিন ছাত্রলীগের কি ভিসি সাহেব কে অফিস থেকে উদ্ধার করে বাসায় পৌঁছে দিয়ে আসতে হয়? প্রতিদিন কি সাধারণ ছাত্ররা রেজিস্ট্রার অফিস এর সামনে দাড়িয়ে আপনাদের পদত্যাগ দাবী করে?...

...আপনার কাছে এসব সবই স্বাভাবিক। হবে নাই বা কেন!!! আপনি তো অফিস শেষে শান্তির বাসগৃহে ফিরবেন, ছোট সন্তানটিকে কোলে নিয়ে আদর করে দিবেন, শত ঝামেলার মাঝেও তার জন্য কেনা চকলেট হাতে তুলে দিয়ে, কপালে আদরের চুমু দিয়ে দিবেন। পরিবারের সাথে ডিনার করবেন, স্ত্রীকে সাথে নিয়ে টিভি দেখবেন আর টিভিতে যখন আমাদের দুর্দশার খবর দেখাবে তখন “যতসব ফালতু খবর” বলে চ্যানেল পালটাবেন। স্যার, আমাদের কথা বাদই দিলাম, আমাদের তো আপনারা মানুষই মনে করেন না, আমদের নাম তো খরচের খাতায়, কিন্তু এই খবর যখন আমাদের বাবা-মা দেখবেন, তাদের কেমন লাগবে বলতে পারেন?
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×