somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিযবুতকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাজধানীর প্রেসক্লাবের সামনে শনিবার দুপুরে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর সদস্যদের সংঘর্ষ হয়েছে।

এই ঘটনায় দুজন আহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে ৩৯ জন।

আহতরা হলেন- নাজিমউদ্দিন বাবলা (৫০) এবং ঢাকা কলেজের ছাত্র জহিরুল ইসলাম (২৪)।

পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হলেন- জাহিদুল ইসলাম(৩১), রাশেদ বিন নাজির(২৪), শাহেদ হোসেন(২৫), আলী অহসান ছাদ্রী(২৫), সুমন(২২), রুহুল আমিন(৩৫), হাফিজুর রহমান(২৫)।

এছাড়া একই স্থান থেকে আরো ৩৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যােব।

পুলিশ পরিদর্শক (পেট্রল) মো. শহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ হিযবুত তাহরীর সদস্যরা প্রেসক্লাবের সামনে সংগঠনের ব্যানার নিয়ে জড় হয় এবং সরকারবিরোধী শ্লোগান দেয়।

আকস্মিক এই ঘটনায় পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় একটি হাতবোমার বিস্ফোরণও ঘটে।

প্রেসক্লাবের সামনে একটি সংগঠন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন করছিল। ওই সময়ে বোমার শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত নাজিমউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি মানববন্ধন কর্মসূচিতে ছিলেন। তার বুকে রবার বুলেটের কয়েকটি স্প্রিন্টার লাগে।

পুলিশ কর্মকর্তা শহিদ বলেন, হিযবুত তাহরীর সদস্যরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। এসময় বেশ কিছুক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। পুলিশ লাঠিপেটার পাশাপাশি কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শাহবাগ থানার উপপরিদর্শক রুপেশ চন্দ্র সাতজনকে গ্রেপ্তারের কথা জানান।

ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরছে অনলাইন ক্লাসঃ বাস্তবতা অফলাইনে কিন্তু সিদ্ধান্ত অনলাইনে

লিখেছেন মোগল সম্রাট, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০




সরকার তিনদিন অনলাইন, তিনদিন অফলাইনে ক্লাস চালুর কথা বলছে। কিন্তু প্রশ্ন হলো, অনলাইন ক্লাসের জন্য প্রয়োজনীয় ডিভাইস, ইন্টারনেট, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এসব কি সবার নাগালে আছে? নাকি সিদ্ধান্ত নেওয়ার সময়... ...বাকিটুকু পড়ুন

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

×