এক মায়াবী জোৎস্না রাতে পাশাপাশি হাত ধরে হেঁটেছিলাম আমরা,
হেঁটেছিলাম ছাদের এপাশ থেকে ওপাশ
পাশের বাসার বাসার ভাবী বলতো "মানিক জোড়"
সে কথা শুনে মুচকি হাসি, আর বলি "তাই?
আমি যে তার প্রেমে মাতাল, ভীষণ প্রেমাতুর।"
অনেক দিন পরে আবার জোৎস্না রাত্রি এলো
তখন তুমি নেই পাশে আমার
না না, সেকি কথা? তুমি তো থাকো বুকের মাঝে
কিন্তু জানো কি? কেউ বুঝেনি, কেউ খোঁজেও নি
হৃদয় বীণায় থেকে থেকে কোন বিরহের বীণ বাজে।
আবার যখন কাছে পেলাম, রাত্রী তখন মধ্য প্রহর
তোমায় পেয়ে সব ভুলে যাই
এদিক সেদিক যেদিকেই তাকাই, সব দিকেতেই তুমি
চাঁদের আলো বাড়লো দ্বিগুণ, বলে কিনা!
মেঘের আড়ালে মুখ লুকোবো, নিও অধর চুমি।

সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



