আমাদের পুরুষ জাতি এ সমাজে গর্বিত,
নারী কে কলঙ্ক দিয়েই এ গর্ব তাদের অর্জিত।
যাদের তরে বিলায় নারী নিজের সতীত্ব,
তারাই করে মিথ্যে অহঙ্কার, দেখায় মাহাত্ম।
এইযে পুরুষ চুমু আঁকে যার কপালে-ঠোঁটে,
তারই মুখে নারীর জন্য কলঙ্ক খানিই রটে।
যেই দেহেতেই ভোগের পসরা সাজাও সুখ চেয়ে,
সেই দেহেরই উপাধি করো "সমাজের নষ্ট মেয়ে"?
তোমার কাছে নারীর দেহ টাকার বদলে খেলার,
নারীর জীবন পুরুষ সমাজে এতোই অবহেলার?
লোক সমাজে ঘৃণা করো দেখাও এমন ভাব,
আধাঁরেতে সেই তুমিই আবার করো পাপ।
নষ্ট মেয়ে, কলঙ্কিনী, দূর্ণাম রটাও যতো,
জীবন নামের যুদ্ধে তখন নারী অবিরত।
যার তরেতে হয় নারীর নারীত্বেরই বলি,
সেই পুরুষেই মাখিয়ে দেয় কলঙ্কেরই কালি।
একটি প্রশ্ন শুধাই আমি সুশীল সমাজে,
নষ্ট মেয়ে যদি আমি, নষ্ট পুরুষ কে?

সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



