স্বপ্নগুলী এবার বুঝি পূরন হতে চললো
শিয়রেতে হাত রেখে এমনটাই তো বললো
ইতিমধ্যে কেটে গেছে মাস সাড়ে তিনটা
জানতাম ফিরে পাবো আমি আবার এই দিনটা
এমনি করেই ধীরে ধীরে আপন হয়েছিলাম
এবার দেখায় প্রথমেই সেলাম করে নিলাম।
কি হবে আর না হবে আগেরই তো সাজানো
এবার শুধু ঘটা করে খানিক টা সুর বাজানো
সুর উঠিয়ে যেইনা তবে ধরবো গানের কলি
এমন সময় তাকিয়ে দেখি সবই যেনো খালি
একা একা বসে আমি তাকাই চারি ধার
হঠাৎ দেখি সামনে আমার বিশাল সমাহার।
হাত টি রেখে আমার হাতে বললো "মেয়ে শুনো,
আমি বেচে থাকতে তোমার চিন্তা নেই আর কোনো।"
বললো আরো "তোমার জন্য ভাবনা আমার আছে,
ডাকবে যখন তখনই পাবে তোমার কাছে।"
হেসে বলি "তোমায় আমি কি করে যে পেলাম?"
বললো এবার "তোমার কাছে আমিই হেরে গেলাম।"
অমন একজন ব্যাক্তি যিনি জাতির অহঙ্কার
তিনি কিনা আনায়াসে ভরসা হলো আমার?
এমন তেমন অনেক কথাই আদান প্রদান হলো
আমায় রেখে সে এবার খানিক দূরে গেলো
মাথায় কিছু ধরছিলো না, কোথায় সে আছে
চলে এলাম মাতাল জ্ঞানে, না বলেই তার কাছে।
এরই মাঝে ফিরে এসে খুঁজেছে আমায় খুব
আমি তখন নিশ্চিন্তে ঘুমের ঘরে ডুব
চেতনা এলেই ভাবনা হলো "আমার খোঁজ সে করেনি?"
করেছে তো, মুঠোফোন যে আমার নজরেই পড়েনি।
মিষ্টিস্বরে ধমক দিলো "তোমায় আমি মাইর দিবো,
ভাবিনি তোমার থেকে এমন কষ্ট পাবো।"
"বুঝিনি আমি কি করবো, তুমিও ছিলেনা পাশে"
এমন কথা শুনে এবার বলে মুচকি হেসে
"ওভাবে তোমায় একা ফেলে যাবো আমি চলে?
খুশি হতাম, এমন ভাবার আগে আমার মরন হলে।"
সর্বশেষ এডিট : ১৫ ই অক্টোবর, ২০১৬ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



