আমি তাকিয়ে থাকতে থাকতেই চারপাশের আলো যেনো লুকিয়ে গেলো কোথাও,
চারদিক টা আধার হয়ে এলো,
একটি দুটি তারা ফুটছে আকাশের গায়,
তখন আমি দাড়িয়ে নদীর কিনারায়,
কিছু লোক ব্যাতিব্যস্ত ঘরে ফেরার তাগিদে,
কেউ কেউ হাতে হাত রেখে হেটে চলছে প্রিয়জনের সাথে,
একটু দূরেই এক দম্পত্তি কাঁধে কাঁধ মিলিয়ে নদীর পানির দিকে অপলক তাকিয়ে,
হয়তো কোন স্বপ্নের জাল বুনে চলছে,
পাশ দিয়ে এক ছেলে হেঁটে গেলো,
ফিসফিসিয়ে কিছু যেনো বলে গেলো,
কি বললো ? "একা কেনো?"
সে কি কথা আমি তো একা নই,
দুদিন আগেও একা ভাবতাম,
কিন্তু আজ যে আমার ঘরে ফেরার বড় তাড়া,
সে আসছে,
ফুলের মালায় ঘর সাজাবো,
মোমের আলোয় ঘর রাঙাবো,
জীবন সাথী আসবে বলে সিল্ক আর টিপ পড়বো,
হালকা করে ঠোঁট রাঙাবো, কাজল পড়বো চোখে
অনেক কিছুই বুঝিয়ে দেবো, বলবো নাতো মুখে,
তোমার বুকেই মাথা রেখে বাড়াবো পাগলামি
তুমি না থাকলে হয়তো
এ জীবনকে ভূলেই যেতাম আমি।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



