তোমার প্রতি আমার অগাধ ভালোবাসা টাকে দূর্বলতা ভেবেছো তুমি।
আর এই দূর্বলতা টাকে পূঁজি করে বার বার আমার জীবন নিয়ে খেলছো।
ভেবেছো অবশেষে তো তোমার কাছেই ফিরে যাই।
একবার ও ভাবোনি কেনো ফিরে যাই।
কিন্তু বার বার ভালোবাসার টানে ফিরে গিয়ে যখন বার বার প্রতারিত হলাম তখন দিন দিন ভরসা হারিয়ে ফেললাম।
যখনই ভরসা হারিয়ে ফেললাম তখনই জীবনের প্রতি মায়া কমে গেলো।
একদিন হঠাৎ করেই জানতে পারলাম তোমার জীবনে আমার স্থানই ছিলোনা কখনো।
আমি নিত্যান্তই তুচ্ছ এক মানবী।
সত্যি বলতে কি আমি বিশ্বাস করতে পারিনি।
নিজের কানে শুনলেও, নিজের চোখে দেখলেও সব কল্পনা ভাবতাম।
ভাবতাম তুমি এমন করতেই পারোনা।
তুমি আমাকেই ভালোবাসো।
আমাকেই চাও।
কিন্তু দিন দিন ক্রমশই তোমার আসল উদ্দেশ্য প্রকাশ হতে চললো।
মনে হচ্ছিলো এই সব ভূল।
যেনো আমি আর এ দুনিয়ায় নেই।
মনের মাঝে অনেক গুলি প্রশ্ন যেনো আমায় প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে।
তবুও মনে হচ্ছিলো আমি যেনো তোমায় ভূল বুঝছি।
কোথাও একটা গন্ডগোল আছে।
তুমি এমন করতেই পারোনা।
কিন্তু নাহ।
আমার ধারনাই ভূল ছিলো।
ভূল মানুষ কে ভালোবেসেছিলাম আমি।
যার প্রায়শ্চিত্য এখন বয়ে বেড়াচ্ছি।
ভালোবাসাকে অবহেলা করা বা দূর্বলতা ভাবা ঠিক্ক নয়। হয়তো তোমার জন্য অনেক বড় কিছু হারিয়ে ফেললে।
যেদিন বুঝবে সেদিন আর কিছুই করার থাকবেনা।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



