somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই তো আগের মতো একলা কাটছে জীবন, মাঝপথে তুমি এসে এলোমেলো করে দিয়ে গেলে।

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে বড্ড অভিমান হয়। মনে হয় তুমি না এলে হয়তো আমার জীবনে কোন পিছুটান থাকতো না। নিজের পৃথিবীটা কে শুধুই নিজের মতো করে গড়ে নিতাম। যেখানে শুধুই আমি আর আমার সিদ্ধান্ত। এখনো পারি নিজে নিজেই সিদ্ধান্ত নিতে, কিন্তু একটি বারের জন্য ও পিছু ফিরে তাকাই, মনে হয় তুমি যেনো মুখ গোমড়া করে বসে আছো আর মনে মনে ফিসফিস করছো কেনো তোমার কাছে জানতে চাইলাম না।
.
জানি, এসবই আমার কল্পনা। তুমি নেই, তুমি নেই আমার পাশে। আমার এই একলা দিন গুলী ভীষণ কষ্টে কাটে। সেই ছোট্ট টি থেকেই আমার একলা থাকার অভ্যেস। খুব ছোট্ট বয়সেই বুঝে নিয়েছিলাম আমার ঘর। হাতের কাছে আমার সমস্তই চাই। যেনো খুব বেশী প্রয়োজন না হলে ঘরের বাইরে যেতে না হয়। একটু খুঁতখুঁতে স্বভাবের ছিলাম বটে। আমার ড্রেসিং টেবিল টার জিনিস পত্র সমস্তই নির্দিষ্ট স্থানেই থাকতে হবে, টিভির রিমোট টাও খাটের পাশের ছোট্ট বক্স টার উপর, সাথে কিছু উপন্যাস, ডায়রী, কলম, একটা ফুলদানী। দেয়ালে নিজের দু চারটে ছবি ঝোলানো। একটু লিখালিখির অভ্যেস। কিসব লিখতাম, দু চার মাস পর লিখাগুলি দেখলে নিজেরই হাসি পেতো। আবার ছিড়ে ফেলতাম সব। আবার নতুন করে লিখতাম। তারপর আবার একই ............
.
বই পড়ার অভ্যেস ছোট থেকেই। অনেক গুলো খবরের কাগজ গুলী থেকে গল্পের সেই অংশ টুকু কেটে নিয়ে নিতাম অনেক সময়। সে কারনে অপর পৃষ্ঠার খবর টা দাদু পড়তে পারতো না বলে চেঁচামেচি শুরু করে দিতো। যখনই যে বই পড়তাম চোখের সামনে সেই দৃশ্য টাকে দাড় করাতাম। অনেক গল্প পড়ে কাঁদতাম। মন খারাপ করে ঘরের দরজা, জানালা বন্ধ করে চুপচাপ বসে থাকতাম। মা ভাবতো কিছু একটা হয়েছে । হয়তো কোন হৃদয়ঘটিত ব্যাপার সেপার হতে পারে। অনেক কিছু বুঝাতো। আদর করে খাইয়ে দিতো। অথচ আজ? আজ সেই মা আমার, আমাকে না জানিয়েই তোমাকে আমার পর করে দিতে যা যা করার প্রয়োজন তাই করলো। আমি হারালাম তোমায়। জানো, তবুও মনে হয় তুমি আমার পাশেই আছো। যেই আমার একা থাকার অভ্যেস সেই আমি যেনো একা থাকতে না পারি সেই ব্যবস্থাও করে দিলো। কিন্তু আমি তো চাইনি।
.
জীবনের কিছুটা সময় তোমায় পেয়ে যেনো আনন্দে আত্মহারা হয়েছিলাম। ভাবতাম যেনো অধরা স্বপ্ন গুলো হয়তো আমার হাতের মুঠোয় এসে ধরা দিয়েছে। আমায় পিছু হঠাবার কেউ যেনো নেই। একা থাকার অভ্যেস গুলো কে ভুলেই গিয়েছিলাম। একটা সেলফ এনে উপন্যাস, ডায়রি সরিয়ে সাজিয়ে রেখে দিয়েছিলাম। ওসব পড়ার বা লেখার মতো সময় কোথায় আমার? কিন্তু আজ কাল আবার সেই আগের মতো একা হয়েই থাকি। আগের মতো সুসজ্জিত আমার ঘর, পরিপাটি ড্রেসিং টেবিল, খাটের পাঁশেই টিভির রিমোট, উপন্যাস, ডায়রি, কলম, ফুলদানী। আগের চেয়ে অনেক সুসজ্জিত সব আসবাবপত্র, একেবারে নিজের পছন্দ করে কেনা। তবুও আর আগের মতো ভালো লাগেনা একদম, উপন্যাস পড়তে ইচ্ছে করেনা, লিখতে পারিনা আগের মতো। এখন কেনো যেনো মনে হয় আগের লেখা গুলোই হয়তো ভালো ছিলো। সেই আগের মতো একলাই রয়ে গেলাম আমি, শুধু মাঝপথে তুমি এসে আমার ভালোলাগা গুলো কে কেড়ে নিয়ে চলে গেলে।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×