somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমাজ যেনো ব্যাঙ্গস্বরে বলে "দিজ দ্যা রুলস, টেক ইট নরমাল"

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্য কারো কথা জানিনা, নিজের কথাই জানি। অনেক কিছুই এ সমাজে আমার মনের সাথে মিলেনা। দ্বিমুখী ভাব। অনেকে আড়চোখে তাকায়, অনেক ফিস ফিস করে, কেউবা মুখের উপর বলে দেয়, কেউ শাসন করে, আবার কেউ এমন করে মিনতি করে যেনো তাদের কথা না মানলে আমার জন্য তারা সমাজে অশুদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি বুঝিনা কেনো এমন হয়, হয়তো বুঝতে চেষ্টাও করিনি।
.
আমাদের দেশের মেয়েরা সাধারণত জামা, পায়জামা, উড়না বা শাড়ি পড়ে। কিন্তু আমি বুঝিনা খাটো জামার সাথে চুড়িদার (পায়জামা) যদি শালীন পোষাক হয়, তবে লম্বা ফতুয়ার সাথে জিন্স পড়লে কেনো অশালীন হয়ে যায়? আমি কিন্তু টি-শার্ট বা শার্ট এর সাথে সংযুক্ত করে বলছিনা। জিন্স তো পায়জামার চেয়েও মোটা কাপড়ের। এই কথা বলতে গেলেই শুনতে হয় “মেয়ে অশালীন কথাবার্তা বলে, মেয়ে টি খারাপ।“
.
অনেক মেয়েই আজকাল চাকরী করছে। প্রয়োজনের তাগিদে অনেক দুর থেকে অফিসে যাতায়াত করতে হচ্ছে। বাস এ উঠতে হচ্ছে। আর বাস গুলোর যা অবস্থা চলছে তা তে করে অনেক দিন ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকেও বাসে উঠা যায়না। আর উঠা গেলেও চাপা খেয়ে দাঁড়িয়ে থাকতে হয়। এটা কোন ব্যাপার না। কিন্তু গ্রাম-বাংলায় নিজের বাবা আর স্বামী ছাড়া অন্য কারো সাথে রিকশায় উঠলেও ছিঃ ছিঃ জয়ধ্বনি উঠে যায়। উহু... ছেলেটির কিছুই হয়না, মেয়েটির চরিত্র নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। যাকে বলে দুঃশ্চরিত্রা।
.
অফিসের কাজের জন্য অনেক সময় অনেক অফিসেই যেতে হয় পরিদর্শনের জন্য। নতুন কোন জায়গায় যাবার পর সেখানকার পিয়ন থেকে শুরু করে উপরস্থ কর্মকতারা পা থেকে শুরু করে মাথার চুল অবধি তাকিয়ে তাকিয়ে দেখে। সবার দৃষ্টি তো এক নয়, একেকজনের দৃষ্টি একেক রকম। তখন তো আমরা মেয়েরা কিছুই বলতে পারিনা।
আসলে আমরা মেয়েরা খুব সহজেই অনেক কিছু মেনে নিই। আর তাই আমাদের কে অপবাদ দেয়া অনেক সহজ। যারা একটু প্রতিবাদ করবে তারাই কখনো কখনো বেহায়া, দুঃশ্চরিত্রা, বেয়াদব বলে চিহ্নিত হবে।
.
মনে হচ্ছে সমাজ আমাদের দিকে তাকিয়ে ব্যাঙ্গস্বরে বলছেঃ- দিস ইস দ্যা রুলস, টেক ইট নরমাল।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:১৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×