পূর্ণিমার বানে এখন ভরা জোয়ার বইছে....
আহা! সে কি রুপ জগৎ মাতার। এমন জ্যোস্নায় গা ভাসিয়ে চলে যেতে যাই দুর থেকে বহুদুর। এমন এক রাতেই তো তোমার সাথে প্রথম প্রণয়। সেই থেকে প্রতি পূর্নিমার গভীর রাতের প্রতি আমার যে কি এক দূর্বলতা সে আর কি করে বুঝাই বলো। ওই চাঁদটার দিকে তাকিয়ে ভাবি আবার হয়তো সময় হলো ঘর ছেড়ে তোমার সাথে হারিয়ে যাবার।
সেবার যখন বারান্দার রেলিং এ মাথা ঠুকিয়ে তাকিয়ে ছিলাম ওই চাঁদটার দিকে, বড্ড হিংসে হচ্ছিলো তোমার। জেনে বুঝেও দাঁড়িয়ে ছিলাম। তোমার ওই হিংসে আমার ভেতরে অনুভূতি জাগায় প্রবল। সেদিন তো সারারাত ছাঁদেই কাটিয়েছিলাম। এমন পূর্ণিমার আলোয় তুমি আর আমি। পূর্ণিমার মাতাল আলোর সাথে আমরাও বড্ড মাতাল। কি দারুন না? তোমাকে নিয়ে পূর্নিমার এমন ভরা জোয়ারে ভাসার ইচ্ছে আমার ফুরোবেই না, তুমি দেখে নিও।
কতো যে ভাবনার এলোমেলো হিসেব নিকেশ আমার এই রাতে....
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ৩:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



