ভালোলাগার কি রঙ? কি জানি !
শুধু তোমার মুখে আবীরের লালি ছড়াতে দেখেছি।
ব্যাকুলতার ফ্যাকাশে অস্তিত্ব বুঝিনি,
শুধু তোমার চোখে অস্থিরতার কালো টলটলে জল ছুঁয়েছি।
মিলনের রঙ-সন্ধান অভিধানে মেলে নি,
শুধ তোমার ঠোঁটৈর গোলাপীতে মরণ জেনেছি।
কামনার আকাঙ্খা কি খুঁজেও দেখিনি,
শুধু তোমার সিক্ত ভাস্কর্যে ডুবুরীর অবগাহন চেয়েছি।
বিরহের রঙে দহন মিশে থাকে কিনা ভাবিনি,
শুধু ফ্যাকাশে রঙের বিষের প্রহর গুনেছি।
বিচ্ছেদের রঙে হৃদয়ের - শব্দ শুনিনি,
শুধু একাকী শূন্যে বিবর্ণ নীলে ছবি এঁকেছি।
ভালোবাসা কি বুঝিনি,
শুধু রক্ত আগুনে নিজেকে পুড়তে দেখেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

