টলটলে দিঘীর জলে-দীঘল কালো চোখ
জোয়ার ভরা অথৈ জলে- যৌবনের শোক।
শরীর জুড়ে মাতাল নেশা- এলোচুলের ঢল
মনের মাঝে মরুভূমির-শুকনো রুখু জল।
শরীর শুধু শরীর দেখে, বৃষ্টি ফোঁটা সেউ
অঝোর ধারা তোমায় ভেজায়, মন কি ভেজায় কেউ ?
সিক্ত বসন ভাস্কর্য, কিছুক্ষণের বিবশ নেশা
যেমন হারায় ভালবাসা, ক্ষনিক সুখের ঢেউ।
ক্ষণকালের হালের আঁচড়, ভালবাসা কেবল কাঁকর
ভেঙেচুরে একসা তোমার, শরীর অবশ ব্যথায় কাতর
হৃদমাঝারে ফুটল কলি, আকাঙ্খার নরম বুলি
বৃষ্টিঝরা ভালোবাসা, শরীর ছাড়া মনের আদর।
নীলাঞ্জনা বুঝবে কবে শরীর পেলে শরীর জ্বলে
সুরের বীণা মনের মাঝে কেই বা তার খবর রাখে ?
মরীচিকার সুরের আশায় কাতর বীণা একলা বাজে
নিজের থেকে একলা হয়ে রক্তবীণা নিঝুম কাঁদে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

