তোমার সাথে দেখা হল চন্দনের বনে,
ভ্রূ-পল্লবের তমসায় নিবিড় ডাক হেনে
মূক যন্ত্রণার লাল তরঙ্গ মুহূর্তে বিলীন
গোলাপ জলের সস্নেহ সবুজ আহ্বানে।
কি ছিল তোমার চোখের ছায়ায় ?
বুকের সুগন্ধি রুমাল তীক্ষ্ণ হাওয়ায়
কাপাস তুলোর মত নির্ঝঞ্ঝাট ভেসে
ওমের চাদর বিছায় নরম ছোঁয়ায়।
ভেবে দেখি, সে ছিল তোমার হৃদয়
সাদা পায়রার মত ধ্রুব শান্তিময়
ভালোবাসার অকৃপন বন্ধুত্বের সুখ
শুকনো ঝরাপাতা পলকে উড়ায়।
সারাদিন নগ্ন ব্যস্ততার ফ্যাকাশে রঙ মেখে
রাতের ক্লান্ত দুঃখে নিজেকে আমরণ সেঁকে
তোমার দুঃখ গোপন চোখে, নির্বাক অবাক
দেখি শত আলোকবর্ষ দূরের তারারা জ্বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

