শূন্য (হিমু)
০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আম-আঁটির ছেলেবেলা
ভুলে যাওয়া ? মিছে ছলনা।
এক্কাদোক্কা আর কানামাছি খেলা
পাশে ছিল সে এক সুনয়না।
নিরালা নিঝুম
চোখে নাই ঘুম
ঝড়ের স্মৃতিতে শুধু
আম কুড়ানোর ধুম।
সুনয়নার কোল
আম উতরোল
শূন্য কোঁচড়ে আমি
ছই হীন খোল্।
ঈশানের মেঘ
দিঘী টলমল
বুঝিনি আমার শূন্যে
তার চোখভরা জল।
সে জল কখন বৃষ্টি
হুড়োহুড়ি লুটোপুটি
ওড়নায় ভিজে মাথা
না মোছার খুনসুটি।
পড়া ফেলে একছুট্
লুডোর ছক্কা আর পুট্
দান্ দিই প্রাণপন
জীবন বাজির লুঠ।
তারপর চিলেকুঠুরী
ঠাম্মার আচার চুরি
সুনয়নার কোল ঘেঁষে
করি স্বপ্নের নীল ফেরি।
ভুলের অসুখে কাবু
স্যুটেড ব্যস্ত বাবু
হৃদয় গভীরে ঘাই
ছেলেবেলা খাবি খায়।
তবুও যখন একা
রাত গভীরে ঢাকা
কুয়াশা ঘেরা সে ছবি
সুনয়নার চোখে আঁকা।
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৬ ভোর ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন