আবার একবার পিচঢালা পাকা রাস্তা,
আরও একবার স্বপ্নিল পথে স্বপ্নের পথ চলা,
আর্ একবার 'পথ যদি না শেষ হয়' বৃথা কামনা,
আবারো একবার তোমার সপ্নে নতুন নতুন বাসনা।
স্বপ্ন ভেঙে কথা ফুটল
হঠাৎ করেই বদলে গেল পৃথিবীটাই
সত্যি করে বললে যখন
আমার মোহ কাটিয়েছ অনেকটাই।
সুতোর টান ভগ্নপ্রায়,
বাঁধন ছেঁড়া ঘুড়ির লাটাই-
হাতেই থাকে,
সম্পর্ক শুধু ছানা কাটে।
হৃদয় পিষে হৃদয়ের টান
পাথর চেপে যে উপড়ে ফেলে,
কি লাভ তাকে নতুন করে
অভিশাপে জড়িয়ে ধরে ?
তার চে বরং -
হৃদয়ঘাত নিপাত যাক
অনেক তাজা রক্ত ঝরুক
আমার একার, শুধুই বে-রং।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


