স্পর্ধিত লালসা, লাঞ্ছিত যৌবন।:--
সদ্য শিশির ভেজা নওল কিশোরী
মোহিনী বিভঙ্গ-মাখা যাদুর মূরতি,
আনমনা পথ-ভাঙা উথলিত ঢেউ
ঢলঢল স্বপ্ন-মাখা চাঁদপানা শ্রী।
আফোটা অধর সিক্ত কামরাঙা লাজ
লাস্যময়ী গিরিশৃঙ্গ সটান সলাজ,
সুর তোলা তানপুরা অটল গহীন,
ছন্দময়ী গৌরব, বিভোল সমাজ।
তারপর ?
লাগামছেঁড়া বেপরোয়া অতৃপ্ত লালসা
রক ঘিরে আড্ডা মারা অধীর কামনা
নিঃশব্দ লুন্ঠনের অন্তর্ভেদী দৃষ্টি
লহমায় আবরণ ছিঁড়ে ফালা ফালা।
হাজার লোভের চোখে সর্বাঙ্গ পোড়ে
অদৃশ্য কাপড়ের ভাঁড়ার বৃথা খোঁজে
সুললিত কোমলতা গর্বিত যৌবন
পায়ে পিষে আড়ালের সন্ধানে মরে।
প্রকৃতি প্রগলভা তীব্র তার স্রোত
জীবনের ঘূর্ণি চাকে যৌবনের রথ,
লোলুপ নির্লজ্জতার রক্ত হিম দাগ
অবাধ বিচরণ কেন তীব্র অপমান ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

