
স্নানের ছলে চলন বিলে অপেক্ষাতে থাকো ?
তোমার প্রিয়া এখন যে সেই জলে নামে নাকো।
ইট বালির চার দেয়ালের ভিতরে করে স্নান,
তার গতরে নেই যে আর সেই কাঁদামাটির ঘ্রাণ।
দিন ফুরালে অন্ধকারে বাঁশ ঝাড়ের তলে,
দু'বাহুতে ঝাপটে ধরে তুমিই হারিয়ে ছিলে?
যেই ঘ্রাণে তে বিভোর হয়ে নেশায় দিতে ডুব,
সেই ঘ্রাণ হারিয়ে এখন মেকির প্রভাব খুব।
শুনেছি, শহর পাড়ায় এবার মিলেছে নতুন কেউ,
অসময়েও নাকি তুলাতে হয় উষ্ণ গাঙে ঢেউ।
চাকচিক্য আর আভিজাত্যে রঙীন পানি গিলে,
নেশায় ডুবে মাতাল হয়ে তার দেহ খানাও দোলে।
চিকন কোমড় দুলিয়ে নাকি জমায় আড্ডা খানা,
আসর শেষে পায় কি বুঝে মূল্য ষোল আনা?
আমি জানি এই জীবনকে সে দাম দেয়না মোটে,
তাইতো তার ঠোঁটের কোণে শুকনো হাসি ফোঁটে।
হঠাৎ করেই সন্ধ্যে বেলায় আমার কাছে এসে,
কেঁদে কেটে চোখ ফুলিয়ে জড়িয়ে ধরে বসে।
একথা সেকথা অনেক কথা যেসব গেছে ঘটে,
সব বলেছে, বলেছে শেষে তোমাকে নিয়েও বটে।
এখন নাকি তাকে দেখে শার্টের বোতাম খোলো,
বুকের পশম দেখিয়ে নাকি প্রেমের জোয়ার তোলো?
যে মেয়েটির জন্য তোমার ছিলো অনেক টান,
তাকে নিয়েই রটাও নাকি নিন্দে ভরা গান?
জীবন চলার দায়েই চাইলো সুখের বদলে টাকা,
কেউ জানে না ভিতরটা তার কতোখানি ফাঁকা।
সর্বশেষ এডিট : ৩০ শে মার্চ, ২০১৭ রাত ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



