কতদিন তোমার চোখের আলোতে নিজেকে ভেজায় নি।
কতদিন ঐ গোলাপের পাপড়ির মতো ঠোঁটের ঘ্রাণ নিইনি।
কতদিন তোমার ভালোবাসার বৃষ্টিতে স্নান করিনি।
কতদিন তোমার কোলে মাথা রেখে স্বপ্ন দেখিনি।
ক................ত.....দি....ন।
কতদিন পাখির ডাক শুনিনি।
কতদিন পাহাড়ের অসীমে নিজেকে হারাই নি।
কতদিন গভীর খাদে অন্তহীন আনন্দে নিক্ষেপ করি নি নিজেকে।
কতদিন তুমি আমার চুলে বিলি কেটে ঘুম পাড়িয়ে দাও নি।
কতদিন ঐ চোখের অতলে আমাকে ডোবাও নি।
কতদিন আমার ওষ্ঠে এঁকে দাও নি মরণ সুখের উপলব্ধি।
ক................ত.....দি....ন।
আমার সারাদিন আমার সারারাত
শুধু তোমায় খুঁছেছে,
পথ চেয়ে থেকেছে,
হাজারো স্বপ্ন এঁকেছে।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ২:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




